ঢাকা ১০:১৪ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সুরেশ্বর দরবারে খাদেম হত্যা: গদীনশীন পীর অস্ত্রসহ গ্রেপ্তার

জাতীয় কমডেকায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউট গ্রুপের বাজিমাত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৫২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৯৭৫১ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ স্কাউটস এর আয়োজনে সপ্তাহব্যাপি ৭ম জাতীয় কমিউনিটি ডেভোলাপমেন্ট ক্যাম্প (কমডেকা) ২০২৫ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলজের রোভার ও গার্ল-ইন-রোভারসহ দুইটি ইউনিট অংশগ্রহণ করে।

এতে দুইটি ইউনিট সপ্তাহব্যাপি বিভিন্ন চ্যালেঞ্জ-বিপি পিটি, তাঁবুকলা, কমিউনিটি ডেভোলাপমেন্ট ভিলেজে গৌরব পতাকাসহ সেরা স্থান অর্জন করে। এ ছাড়া ও ইয়ূথ পার্লামেন্টের মূলমঞ্চে কেন্দ্রীয় বিতর্কে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সিনিয়র রোভার মেট নাজমুস সাকিব বিন মোস্তফা চূড়ান্ত পর্বের বিতর্কের জন্য মনোনীত হয়।

গতকাল রবিবার গৌরব পতাকা ও সম্মাননা স্বারক প্রাপ্তির পরে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রথম প্রেসিডেন্ট’স রোভার স্কাউট এওয়ার্ড প্রাপ্ত ও রোভার অঞ্চলের পরিচালক মোহাম্মদ আবুল খায়ের এলটি, কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কমডেকা তথ্য সহকারী সমন্বয়ক অধ্যক্ষ মহিউদ্দিন লিটন সিএএলটি আনন্দঘন পরিবেশে মিলিত হন।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের এ অর্জনে আবুল খায়ের বলেন, গৌরব ও ঐতিহ্যের কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ এই কমডেকায় তাদের এই অর্জনে আমি অভিভূত, কলেজ কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় আগামী দিনেও স্কাউট আন্দোলনে তথা যোগ্য সুনাগরিক তৈরিতে আগ্রনী ভূমিকা রাখবে।

কুমিল্লা জেলা রোভারের সম্পাদক অভিনন্দন জানিয়ে বলেন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের এই অর্জন কুমিল্লা জেলা রোভারকে সমৃদ্ধ ও আলোকিত করেছে, এই অর্জনের অংশীদার ভিক্টোরিয়া কলেজ পরিবার তথা গ্রুপ কমিটির সভাপতি অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা, গ্রুপ সম্পাদকও রোভার স্কাউট লিডার গোলাম জিলানী ও সহকারী রোভার স্কাউট লিডার মু. খালেদ সাইফুল্লাহ, সিনিয়র রোভার মেট নাজমুস সাকিব বিন মোস্তফা ও গার্ল ইন সিনিয়র রোভার মেট জান্নাতুল ফেরদৌসসহ রোভারবৃন্দের।

অংশগ্রহণকারী রোভাররা হলেন সিনিয়র রোভার মেট নাজমুস সাকিব বিন মোস্তফা, গার্ল ইন সিনিয়র রোভার মেট জান্নাতুল ফেরদৌস, রোভার মেট সাজ্জাদ হোসাইন, মো. ফয়সাল, সহকারী রোভার মেট শারমিন ইসলাম শান্তা, জোনাকি আক্তার, মো. সাকিব হাসান, মো. আশারাফুল ইসলাম, রোভার মোবারক হোসেন সিয়াম, আব্দুর রউফ সিকদার, মো. ইয়াসিন মিয়া, মো. ইউসুফ, মেহেদী শুভ, গার্ল ইন রোভার আনিকা তাবাচ্ছুম রিয়া, মারিয়া আক্তার, আফরোজা আফরিন, সোহানা, তায়েবা।

সপ্তম জাতীয় কমডেকায় সমগ্র বাংলাদেশ থেকে কলেজ, বিশ্ববিদ্যালয় ও মুক্ত দলের মাধ্যমে ৪টি ভিলেজে ৮টি সাব-ক্যাম্পের মাধ্যমে ৩৯০টি ইউনিট অংশগ্রহণ করে। কমডেকাটি আনুষ্ঠানিকভাবে আগামী ২৫ ফেব্রুয়ারি সকাল ৯টায় সমাপ্ত হবে।

ক্যাপশন:
সপ্তম জাতীয় কমডেকায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের বিভিন্ন চ্যালেঞ্জে গৌরব পতাকা ও শুভেচ্ছা স্বারক পাওয়ার পর রোভার অঞ্চলের পরিচালক মোহাম্মদ আবুল খায়ের , কুমিল্লা জেলা রোভারের সম্পাদক অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, সিনিয়র রোভার মেট নাজমুস সাকিব বিন মোস্তফাসহ কমডেকায় অংশগ্রহণকারী রোভারবৃন্দ।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
23 February 2025

জাতীয় কমডেকায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউট গ্রুপের বাজিমাত

www.Bangladesherbarta.com

জাতীয় কমডেকায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউট গ্রুপের বাজিমাত

আপডেট সময় : ০৬:৫২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫