ব্রেকিং নিউজ ::
জবির রসায়ন বিভাগের নতুন চেয়ারম্যান ড. আমিনুল হক
মুজাহিদুল ইসলাম,জবি প্রতিনিধি ।
- আপডেট সময় : ০৯:৪১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ৯৮৪৬ বার পড়া হয়েছে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. আমিনুল হককে পরবর্তী ৩ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
আজ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আগামী ৮ই মার্চ থেকে তিনি চেয়ারম্যানের দ্বায়িত্ব পালন করবেন। এর আগে রসায়ন বিভাগের চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করেন অধ্যাপক ড. এ.কে.এম লুৎফর রহমান। তিনি ২০২৩ সালে রসায়ন বিভাগের চেয়ারম্যানের দ্বায়িত্ব গ্রহণ করেছিলেন।
রসায়ন বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. আমিনুল হকের বর্তমানে প্রকাশিত জার্নাল সংখ্যা ৪৭ টি এবং গত একবছরেই ওনার ৬ টা জার্নাল প্রকাশিত হয়।
গুগল স্কলারের তথ্য অনুযায়ী ওনার মোট সাইটেশন সংখ্যা ৬৬৭ এবং এর মধ্যে ২০২৫ সালেই ২২২ টি সাইটেশন অর্জন করেন। ওনার হাত ধরেই রসায়ন বিভাগ শিক্ষা ও গবেষণায় এগিয়ে যাবে আশাবাদ শিক্ষার্থীদের।
















