ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস বেতন স্থবির, কাজের শেষ নেই: শোষণে পিষ্ট বেসরকারি চাকরিজীবী মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস

বরুড়ায় সভামঞ্চে প্রধানমন্ত্রী, বরণ করে নিলো লাখ জনতা

চৌধুরী অমিত রাজ
  • আপডেট সময় : ১১:৫৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • / ৯৭৩১ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার বরুড়ায় পথসভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) বেলা ১টা ২০ মিনিটে উপজেলার লক্ষ্মীপুর খেলার মাঠে পথসভা প্রাঙ্গণে পৌঁছান তিনি। এরপর মঞ্চে উঠে উপস্থিত জনতাকে হাত নেড়ে অভ্যর্থনা জানান। এ সময় উপস্থিত হাজারো নেতাকর্মীও তাকে শুভেচ্ছা জানান।

দীর্ঘ ২৪ বছর আগে এই মাঠে জনসভায় বক্তব্য দিয়েছিলেন তারেক রহমান। এর আগে, ২০০২ সালে বরুড়ার প্রয়াত সংসদ সদস্য একেএম আবু তাহেরর অনুরোধে এই মাঠে গিয়েছিলেন তিনি।

দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছ থেকে দেখতে এবং তার বক্তব্য শুনতে হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়েছেন। উপস্থিত নেতাকর্মীদের মাঝে যারপরনাই উৎসাহ এবং উদ্দীপনা বিরাজ করছে।

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী, কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন এই পথসভার সভাপতিত্ব করছেন। পথসভায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিনসহ স্থানীয় অন্যান্য সংসদ সদস্যরা উপস্থিত রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বরুড়ায় সভামঞ্চে প্রধানমন্ত্রী, বরণ করে নিলো লাখ জনতা

আপডেট সময় : ১১:৫৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬