ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

তালতলীতে জিজিই প্রকল্পের উদ্যোগে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০২:৪৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
  • / ৯৬৯৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ মেজবাহ্ উদ্দীন॥

রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ)’র বাস্তবায়নে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র সহযোগিতায় তালতলী উপজেলায় গার্লস গেট ইকুয়্যাল (জিজিই) প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় আজ ২৯.০৮.২০২২ খ্রীস্টাব্দ সোমবার বেহালা মাধ্যমিক বিদ্যালয়ে কৈশোরকালীন যৌন ও স্বাস্থ্য অধিকার বিষয়ক কুইজ প্রতিযোগীতা অনুষ্টিত হয়।

বেহালা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক জনাব নিরুপম ভট্ট’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইন’ র উদ্ধোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার জনাব গৌতম চন্দ্র বসু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কো-অর্ডিনেটর জনাব মোঃ সাদিক বিন আনসারী সুজন।

আলোচনায় প্রধান অতিথি বলেন, “প্রতিষ্ঠান গুলোতে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি জীবন দক্ষতামূলক বিষয়ক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা প্রয়োজন।

ফলে শিক্ষার্থীরা যেমন আনন্দ উপভোগ করবে সাথে সাথে তাদের মাঝে এক্সটা কারিকুলামের প্রতি আগ্রহ সৃষ্টি হবে। তারা যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয়ে নিজেদের জীবনের নানা সমস্যা নিজেরাই সমাধান করতে পারবে।” এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কতৃক প্রণীত জেমস ম্যানুয়ালটি সঠিক পদ্ধতিতে শ্রেণী কক্ষে বাস্তবায়নের জন্য স্কুল কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে জিজিই প্রকল্পের কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন জিজিই প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর জনাব সাদিক বিন আনসারী সুজন।

আলোচনা পর্ব শেষে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয়।কুইজ প্রতিযোগিতায় প্রতিটি শ্রেণি থেকে ১৪ জন করে মোট ২৮ জন কে পুরস্কৃত করা হয়। এছাড়া অংশগ্রহনকারী সকলকেই সান্তনা পুরুস্কার প্রদান করা হয়।

উল্লেখ্য, বরগুনা জেলার তালতলী উপজেলা বাল্যবিবাহ প্রবণ এলাকা হওয়ায় জিজিই প্রকল্প বাল্যবিবাহ প্রতিরোধকল্পে তালতলী উপজেলার ৬ টি ইউনিয়নে ৫ বছর মেয়াদে বাস্তবায়ন করছে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
29 August 2022

তালতলীতে জিজিই প্রকল্পের উদ্যোগে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

www.Bangladesherbarta.com

তালতলীতে জিজিই প্রকল্পের উদ্যোগে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৪৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২