ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

রাবিতে কৃতি শিক্ষার্থীদের/ ‘কলা অনুষদ ডীনস অ্যাওয়ার্ড’ প্রদান

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১১:২২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
  • / ৯৬৮৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মনির হোসেন মাহিন॥

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কলা অনুষদের কৃতি শিক্ষার্থীদের ২০২০ সালের ডীনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। কলা অনুষদের আওতাভুক্ত ১২টি বিভাগের বিএ ও বিপিএ (সম্মান) পরীক্ষায় বিভাগে প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীদের এই পুরস্কার প্রদান করা হয়।

সোমবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার কৃতি শিক্ষার্থীদের এ পুরস্কার প্রধান করেন।

কলা অনুষদের ডিন অধ্যাপক মো.ফজলুল হকের সভাপতিত্বে এই আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন আরবী বিভাগের সভাপতি প্রফেসর মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের এই অর্জনের জন্য অভিনন্দন জানিয়ে আগামীতে তারা দেশ ও জাতির সার্বিক সমৃদ্ধি ও কল্যাণে অবদান রাখবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য আরো বলেন, কৃতি শিক্ষার্থীদের এই স্বীকৃতি তাদের পাশাপাশি অন্যদেরও আগামীতে আরো বড় অর্জনের জন্য অনুপ্রাণিত করবে। আজকের এই মেধাবী শিক্ষার্থীরা হবেন বঙ্গবন্ধুর সোনার বাংলাকে আগামী দিনে আরো এগিয়ে নেওয়ার কুশলী কারিগর। বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশকে বিশ্বের একটি অন্যতম সমৃদ্ধ ও মর্যাদা সম্পন্ন রাষ্ট্রে উন্নীত করতে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ্য সারথী হবে বলেও তিনি উল্লেখ করেন। উপাচার্য কৃতি শিক্ষার্থীদের সার্বিক সাফল্য প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর (অব.) অবায়দুর রহমান প্রামানিক। এছাড়াও রেজিস্ট্রার, অনুষদ অধিকর্তা, বিভাগীয় সভাপতি ও শিক্ষকবৃন্দ, প্রক্টর, অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের পিতা-মাতা প্রমুখ উপস্থিত ছিলেন।

এবার ডীনস অ্যাওয়ার্ড অর্জনকারী শিক্ষার্থীরা হলেন উর্মি সারোয়ার ও মোসা. সাদিয়া আফরোজ রুশি (দর্শন বিভাগ), মোছা. আদিলা আক্তার নিপা (ইতিহাস বিভাগ), মো. ঈশান শাহরিয়ার (ইংরেজি বিভাগ), মোছা. সেতু খাতুন (বাংলা বিভাগ), মো. নূর হোসেন, তামজিদা সুলতানা ও আহসান উল্লাহ (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ), মুহা. আবু ইউসুফ আলী (আরবী বিভাগ), আবু রাসেল সিদ্দীকি ও শেখ ছাইফুল্লাহ জিহাদী (ইসলামিক স্টাডিজ বিভাগ), রিফাহ্ নানজীবা প্রমা (সঙ্গীত বিভাগ), প্রিয়াংকা সেন মৌ (নাট্যকলা বিভাগ), মোছা. সোহাগী খাতুন (ফারসি ভাষা ও সাতিহ্য বিভাগ), এলিনা আক্তার লুসি (সংস্কৃত বিভাগ) ও সুরাইয়া পারভীন (উর্দু বিভাগ)। অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং একটি করে ক্রেস্ট, সনদপত্র ও ৫ হাজার টাকা প্রদান করা হয়।

উল্লেখ্য কলা অনুষদের আওতাভুক্ত ১২টি বিভাগের বিএ ও বিপিএ (সম্মান) পরীক্ষায় বিভাগে প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীদের এই পুরস্কার প্রদান করা হয়।

http://এইচ/কে

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
05 September 2022

রাবিতে কৃতি শিক্ষার্থীদের/ ‘কলা অনুষদ ডীনস অ্যাওয়ার্ড’ প্রদান

www.Bangladesherbarta.com

রাবিতে কৃতি শিক্ষার্থীদের/ ‘কলা অনুষদ ডীনস অ্যাওয়ার্ড’ প্রদান

আপডেট সময় : ১১:২২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২