ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
মাধ্যমিকের ফলাফলের উপর নির্ভর করে উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষা তথা ভবিষ্যৎ জীবনের পথ- অধ্যক্ষ মহিউদ্দিন লিটন স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ

ধর্ষণের অভিযোগে পুঠিয়ার মেয়র /বরগুনায় গ্রেফতার

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০২:০৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
  • / ৯৭৪২ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মেজবাহ উদ্দিন,

এক নারীকে ধর্ষণের অভিযোগে রাজশাহীর পুঠিয়া পৌরসভার মেয়র ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন খান বরগুনায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।

সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা পৌরসভার ডিকেপি রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাজশাহীর পুঠিয়া উপজেলার গন্ডগোহালী গ্রামের আলী হোসেনের ছেলে আল মামুন।

সূত্রে জানা যায় , রাজশাহীর পুঠিয়ার পৌর মেয়র ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন খান এক নারীর সঙ্গে জোরপূর্বক একাধিকবার শারীরিক সম্পর্ক করেন।

ঐ নারী বাদী হয়ে গত রোববার (০৪ সেপ্টেম্বর) রাতে থানায় ধর্ষণের একটি অভিযোগ দেন। পরে সোমবার (০৫ সেপ্টেম্বর) সকালে অভিযোগটি মামলা ভুক্ত করা হয় এবং দুপুরে ভুক্তভোগী ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এর পর থেকে মেয়র আল মামুন পলাতক ছিলেন।
অভিযোগকারী ওই নারী বলেন, গত এক বছর পূর্বে পৌরসভায় একটি চাকরি দেয়ার নাম করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আমাকে নিয়মিত ধর্ষণ করত আল মামুন।

পরে তার এ অনৈতিক কাজে সম্মতি না হওয়ায় আমাকে বিয়ের প্রলোভনে আরও কয়েকবার ধর্ষণ করেন।মেয়র চাকরি দেবেন না এবং বিয়েও করবেন না বলে আমাকে জানিয়ে দিয়েছেন।

প্রতিবাদ করায় তার সন্ত্রাসী বাহিনীর লোকজন আমাকে প্রাণনাশের হুমকি দেয়। নিরুপায় হয়ে তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করি।

ওই নারী আরও বলেন, তার বিরুদ্ধে থানায় এর আগে ধর্ষণ মামলা হয়েছে মেয়র একজন লম্পট চরিত্রহীন ব্যক্তি। তিনি ক্ষমতার প্রভাব খাঁটিয়ে ও প্রলোভনে নিয়মিত বিভিন্ন নারীদের সঙ্গে অসামাজিক কাজ করে থাকেন।

পুঠিয়ার মেয়রের গাড়িচালক মনিরুল ইসলাম বলেন, তিনি বিএনপি থেকে নির্বাচিত হয়েছেন বলে রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে ফাঁসিয়েছেন। এ মামলা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, পৌরসভার ডিকেপি রোড এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত আল মামুনকে গ্রেফতার করা হয়েছে। তাকে পুঠিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এইচ/কে

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
08 September 2022

ধর্ষণের অভিযোগে পুঠিয়ার মেয়র /বরগুনায় গ্রেফতার

www.Bangladesherbarta.com

ধর্ষণের অভিযোগে পুঠিয়ার মেয়র /বরগুনায় গ্রেফতার

আপডেট সময় : ০২:০৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২