ঢাকা ০২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

এমপি জাফর বিনা প্রতিদ্বন্দ্বীতায় চকরিয়া উপজেলা /আ.লীগের সভাপতি নির্বাচিত

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০১:০২:৫৩ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
  • / ৯৭৩৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজিজ উদ্দিন॥

উ-শৃংখল নেতাকর্মীরাই দলের বিপদ ডেকে আনে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগের দায়িত্ব প্রাপ্ত) ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

তিনি বলেন, উ-শৃংখল করা বিএনপি জামায়াতের সংস্কৃতি। এর থেকে বের হয়ে এসে দলের শৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

শনিবার কক্সবাজার জেলা আওয়ামী লীগের আওতাধীন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে মঞ্চে উপস্থিত স্থানীয় নেতাদের প্রতি ক্ষুব্ধ হয়ে তিনি এই সব মন্তব্য করেন।

প্রায় ১১ বছর পর অনুষ্ঠিত হয়েছে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এতে সভাপতি পদে প্রার্থী হয়েছেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম এমএ। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন আবু মুছা ও জামাল উদ্দিন জয়নালসহ ৪ জন। চকরিয়া সরকারি কলেজের মাঠে অনুষ্ঠিত সম্মেলন দুপুর দেড়টার দিকে শেষ হয়। এরপর ২ টার দিকে শুরু হওয়া কাউন্সিল অধিবেশনে কাউন্সিলদের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ আবু মুছা।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাড. সিরাজুল মোস্তফা।

সম্মেলন উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ফরিদুল ইসলাম চৌধুরী।

প্রধান বক্তা হিসেবে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান। সম্মেলনে জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ অতিথি হিসেবে অনেকে বক্তব্য ও উপস্থিত ছিলেন।

http://এইচ/কে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এমপি জাফর বিনা প্রতিদ্বন্দ্বীতায় চকরিয়া উপজেলা /আ.লীগের সভাপতি নির্বাচিত

আপডেট সময় : ০১:০২:৫৩ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২