ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

শিক্ষককে লাঞ্ছিত করায়/ ক্লাস-পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীদের প্রতিবাদ

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১২:৩১:১৬ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
  • / ৯৭০৫ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মনির হোসেন মাহিন।।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউট (আইবিএ) ও ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের মধ্যকার আন্তঃবিভাগ ফুটবল খেলায় এক শিক্ষকের শার্টের কলার ধরে টানাহেঁচড়ার ঘটনায় ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের শিক্ষার্থীরা।

সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে তিন দফা দাবিতে প্রতিবাদ কর্মসূচি ও সংবাদ সম্মেলন করেন বিভাগের শিক্ষার্থীরা।

৩ দফা দাবিসহ লিখিত বক্তব্যে তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের আন্তঃ বিভাগ ফুটবল প্রতিযোগিতায় আমাদের বিভাগ বনাম আইবিএ -র মধ্যে টাইব্রেকারের সময় রেফারির সিদ্ধান্তকে নিয়ে ঝামেলার সূত্রপাত হয়।

আইবিএ-র শিক্ষার্থীরা রেফারির সিদ্ধান্তকে উপেক্ষা করে বাকবিতন্ডার সৃষ্টি করলে এক পর্যায়ে আইবিএ-এর শিক্ষার্থীরা আমাদের প্রতি আক্রমনাত্মক আচরণ শুরু করে। তখন আমাদের শিক্ষক অধ্যাপক ড.মোইজুর রহমান তাদেরকে শান্ত হতে অনুরোধ করেন।

কিন্তু তারা শান্ত না হয়ে আরও বেশি উচ্ছৃঙ্খল আচরন শুরু করে এবং একপর্যায়ে আইবিএ-র শিক্ষার্থী আবু সিনহা সৌমিক স্যারের কলার চেপে ধরে কয়েকমিনিট যাবৎ টানাহেঁচড়া করতে থাকে। এ সময় আমরা শিক্ষার্থীবৃন্দ স্যারকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করলে তারা আমাদের উপর হামলা চালায়।

এসময় তারা আরো বলেন, এ হামলায় প্রথম বর্ষের প্রতিবন্ধী শিক্ষার্থী টুটুলকে নির্দয় ভাবে মাটিতে ফেলে পেটাতে ও পদদলিত করতে থাকে এবং উৎপল, জুনায়েদ, তন্মসসহ আরো অনেকে শিক্ষার্থীকে আহত করে। এছাড়াও মেয়েদের উপর তারা হামলা করতে গেলে কোনো রকমে আমরা আমাদের স্যারকে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করি।

এসময় তিন দফা দাবি জানান শিক্ষার্থীরাঃ
১)আবু সিনহা সৌমিকের ছাত্রত্ব বাতিল করতে হবে।

২)ভিডিও ফুটেজ দেখে তদন্ত সাপেক্ষে জড়িত বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

৩)আন্ত: বিভাগ প্রতিযোগিতার যেকোনো খেলা চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, গতকাল (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হল মাঠে আইবিএ ও ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের আন্তঃবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে শিক্ষকসহ উভয়পক্ষের অনেকেই আহত হয়েছেন।

http://এইচ/কে

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
12 September 2022

শিক্ষককে লাঞ্ছিত করায়/ ক্লাস-পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীদের প্রতিবাদ

www.Bangladesherbarta.com

শিক্ষককে লাঞ্ছিত করায়/ ক্লাস-পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীদের প্রতিবাদ

আপডেট সময় : ১২:৩১:১৬ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২