ব্রেকিং নিউজ ::
মা হচ্ছেন মাহি: বললেন/ আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি
বাংলাদেশের বার্তা
- আপডেট সময় : ০৪:৩৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
- / ৯৬৯৫ বার পড়া হয়েছে
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি প্রথমবার মা হতে চলেছেন।গত সোমবার(১৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করে এ তথ্য নিশ্চিত করেছেন মাহি নিজেই।
ফেসবুকে পোস্ট মাহি লেখেন, আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিন-রাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি, ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
গত বছর ১৩ সেপ্টেম্বর রাত ১২টা ৫ মিনিটে গাজীপুরের ব্যবসায়ি কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন মাহি। বিয়ের ঠিক এক বছর পর মা হওয়ার খবর দিলেন এ নায়িকা।
















