ব্রেকিং নিউজ ::
কানাডায় বন্দুক হামলায় পুলিশসহ নিহত -২
বাংলাদেশের বার্তা
- আপডেট সময় : ১১:০১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
- / ৯৭০৯ বার পড়া হয়েছে
কানাডায় বন্দুক হামলার ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন।
স্থানীয় সময় সোমবার (১২ সেপ্টেম্বর) কানাডার অন্টারিও প্রদেশের টরন্টো শহরের পশ্চিমে এই বন্দুক হামলা ও হতাহতের ঘটনা ঘটে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।এতে বলা হয়েছে, সোমবার টরন্টোর পশ্চিমে এক বন্দুকধারীর গুলিতে একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন বলে দেশটির এক কর্মকর্তা জানিয়েছেন। তবে স্থানীয় মিডিয়ার তথ্য অনুসারে এ ঘটনায় আরও একজন মারা গেছেন এবং এই সহিংসতায় কমপক্ষে তিনজন আহত হয়েছেন।















