ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

রাবিতে শিক্ষক লাঞ্ছিত.৭ দিনের জন্য ক্লাস পরীক্ষা বর্জন

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৯:০৪:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
  • / ৯৬৭৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মনির হোসেন মাহিন:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউট (আইবিএ) ও ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের মধ্যকার আন্তঃবিভাগ ফুটবল খেলায় এক শিক্ষকের শার্টের কলার ধরে টানাহেঁচড়ার ঘটনায় ৭ দিনের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করেন ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সামনে বিভিন্ন স্লোগানের মাধ্যমে বিক্ষোভ মিছিল করতে থাকে বিভাগের শিক্ষার্থীরা।

তাদের সাথে কথা বলে জানা গেছে, বিভাগের শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় ২য় দিনের মত প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা। অপরাধীদের সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলমান রাখবেন এবং ৭ দিন পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন বলে জানান শিক্ষার্থীরা।

এসময় ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের শিক্ষার্থী ফারিয়া বলেন, “ন্যায্য বিচারের আশায় আমরা এখানে দাঁড়িয়েছি। ছাত্র হয়ে শিক্ষকের গায়ে হাত এটা মেনে নেওয়ার মতো ঘটনা না। আমাদের শিক্ষক বারবার বলছিলেন আমি শিক্ষক আমাকে ছেড়ে দাও তুবও তারা শিক্ষকের কলার চেপে ধরে রেখে ছিলেন। আমাদের শিক্ষকের বিচার না হওয়া পর্যন্ত আমরা ক্লাস-পরীক্ষায় ফিরবো না এবং আন্দোলন চলমান থাকবে বলে জানান।”

প্রশাসনের কাছে জানতে চেয়ে বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আহমেদ সাব্বির বলেন, তিনদিন হয়ে গেলো প্রশাসন থেকে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। তদন্ত না করে আপনারা ভিডিও ফুটেজ দেখেন তাহলেই বুজতে পারবেন। আমাদের পিতা সমতুল্য শিক্ষকের গায়ে হাত দিয়েছেন একজন শিক্ষার্থী। আপনারা তদন্ত করতে করতে এক সময় তদন্ত হারিয়ে যাবে সবার অন্তরালে। তবে আমাদের শিক্ষকের বিচার না হওয়া পর্যন্ত এমন আন্দোলন প্রতিদিন চলবে।

এর আগে ১২ সেপ্টেম্বর (সোমবার) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পিছনে এক সংবাদ সম্মেলন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এসময় অভিযুক্তদের বহিষ্কারের দাবি জানিয়ে তিনদফা দাবি পেশ করেন বিভাগের শিক্ষার্থীরা।

উল্লেখ্য, উল্লেখ্য, গতকাল (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হল মাঠে আইবিএ ও ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের আন্তঃবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে শিক্ষকসহ উভয়পক্ষের অনেকেই আহত হয়েছেন।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
14 September 2022

রাবিতে শিক্ষক লাঞ্ছিত.৭ দিনের জন্য ক্লাস পরীক্ষা বর্জন

www.Bangladesherbarta.com

রাবিতে শিক্ষক লাঞ্ছিত.৭ দিনের জন্য ক্লাস পরীক্ষা বর্জন

আপডেট সময় : ০৯:০৪:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২