ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

দুর্ঘটনার কবলে জেলেনস্কি | বাংলাদেশের বার্তা

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৭:২৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
  • / ৯৭২৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউক্রেনের রাজধানী কিয়েভে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে তিনি গুরুতর আহত হননি। আজ বৃহস্পতিবার ভোরে তাঁর মুখপাত্র সেরহি নিকিফোরভ ফেসবুক পোস্টে এ কথা জানান।

ঠিক কখন দুর্ঘটনাটি ঘটেছে সে বিষয়ে কিছু বলেননি নিকিফোরভ। তিনি বলেন, ব্যক্তিগত একটি গাড়ির সঙ্গে জেলেনস্কিকে বহনকারী গাড়ির সংঘর্ষ হয়।

প্রেসিডেন্টের মুখপাত্র বলেন, ‘একজন চিকিৎসক প্রেসিডেন্টের স্বাস্থ্য পরীক্ষা করেছেন। তিনি গুরুতর আহত হননি। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

নিকিফোরভ আরও বলেন, ওই ব্যক্তিগত গাড়ির চালককে জেলেনস্কির সঙ্গে থাকা চিকিৎসক দল প্রাথমিক চিকিৎসা দিয়েছে। পরে তাঁকে একটি অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানো হয়েছে।

নিকিফোরভের বিবৃতির কয়েক মিনিট পর জেলেনস্কির রাত্রিকালীন ভাষণ প্রচার করা হয়। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে প্রেসিডেন্ট নিয়মিত এই ভাষণ দিয়ে থাকেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুর্ঘটনার কবলে জেলেনস্কি | বাংলাদেশের বার্তা

আপডেট সময় : ০৭:২৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২