ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় /ছাত্রলীগ নেতাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০২:৩১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
  • / ৯৭২৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মনির হোসেন মাহিন, রাবি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে শার্টের কলার ধরে এক শিক্ষককে হেনস্তা করার অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার হয়েছেন আইবিএ শাখা ছাত্রলীগের সভাপতি আবু সিনহা সৌমিক।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্টার এ.এইচ.এম আসলাম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতি ও কার্যকারিতার জন্য আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, ভেটেরিনারী এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের শিক্ষক ড. মোইজুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করায় ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) মাস্টার্সের শিক্ষার্থী আবু সিনহা সৌমিক আইডি নং-১৭১৩২৮৫১৪১ সাময়িকভাবে বহিষ্কার করা হলো। পরবর্তীতে পূর্ণাঙ্গ তদন্ত সাপেক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এদিকে শিক্ষকের শার্টের কলার ধরে টানাহেঁচড়ার ঘটনায় ৭ দিনের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করেন ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের শিক্ষার্থীরা। অভিযুক্তদের বহিষ্কার না করা পর্যন্ত আন্দোলন চলমান রাখবেন বলে জানিয়ে ছিলেন শিক্ষার্থীরা। আজকে ৫ম দিনের মতো বিক্ষোভ মিছিল করেন তারা।

সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক বলেন, আমাদের তদন্ত চলমান রয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সিদ্ধান্ত বলে রেজিস্ট্রার দপ্তর থেকে একটা ফাইল ওপেন হয়েছে। সেই ফাইল অনুযায়ী তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম বলেন, সার্বিক প্রেক্ষাপট চিন্তাভাবনা করে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাগুলো ঘটছে আমরা সেগুলো প্রত্যাশা করিনা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা- কর্মচারিদের মধ্যে সম্প্রতি সম্পর্ক স্থাপন ও একে অপরের প্রতি সম্মানবোধ জাগ্রত করতে হবে। বিশ্ববিদ্যালয়ে একটি সুন্দর শান্ত, শিক্ষা ও গবেষণার পরিবেশ গড়ে উঠুক এটা সকলের কাছে প্রত্যাশা।

উল্লেখ্য, গতকাল (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হল মাঠে আইবিএ ও ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের আন্তঃবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে শিক্ষকসহ উভয়পক্ষের অনেকেই আহত হয়েছেন।

http://এইচ/কে

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
16 September 2022

শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় /ছাত্রলীগ নেতাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার

www.Bangladesherbarta.com

শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় /ছাত্রলীগ নেতাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার

আপডেট সময় : ০২:৩১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২