ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

রাবিতে উৎসবমুখর পরিবেশে/ শুরু হয়েছে সায়েন্স ক্লাবের বিজ্ঞান মেলা

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৪:৩৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
  • / ৯৭১১ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি:

উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলার। বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব ও জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় ৬ ষষ্ঠবারে ন্যায় এ মেলার আয়োজন করা হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) বেলুন উড়িয়ে মেলাটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

সায়েন্স ক্লাবের সভাপতি আবিদ হাসানের সভাপত্বিতে এসময় আরো উপস্থিত ছিলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ আজম শান্তুনু, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.সাদেকুল আরেফিন মাতিন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম এবং ক্লাবটির প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা অধ্যাপক ড. তারিকুল হাসান এবং প্রতিষ্ঠাকালীন সভাপতি জহুরুল ইসলাম মুন।

দুই দিনব্যাপি এ আয়োজনের প্রথমদিন সায়েন্স অলিম্পিয়াড, প্রজেক্ট শো, প্রোগ্রামিং কনটেস্ট, তিন মিনিট থিসিস প্রেজেন্টেশন, সেখানে বিভিন্ন ক্যাটাগরিতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। এছাড়াও সকলের জন্য সিক্স ডি, নাইন ডি মুভি প্রদর্শন করা হয়েছে।

এবারের প্রজেক্ট শো প্রতিযোগিতায় অংশ নেয় ১৭টি দল। এতে প্রদর্শন করা হয় ক্ষুদে বিজ্ঞানীদের নব উদ্ভাবিত সৃষ্টির। উদ্ধোধনী পর্ব শেষে বিশ্ববিদ্যালয় ভিসি গোলাম সাব্বির প্রজেক্ট শো তে অংশ নেয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে ভিসি সংবাদ মাধ্যমকে বলেন, বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের ছেলে-মেয়েরা অনেকেই বিজ্ঞানবিমুখ হয়ে গেছে। আমরা যদি এগিয়ে যেতে চাই বা আধুনিক উন্নত সমাজ বিনির্মাণ করতে চাই তাহলে বিজ্ঞানের কোন বিকল্প নেই।

সে আঙ্গিকে আজকে শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানের অনুভবকে ছড়িয়ে দেওয়ার এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। এভাবেই আমরা একটি বিজ্ঞান মনস্ক সমাজ গড়ে তুলতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিজ্ঞান মেলার দ্বিতীয় দিনেের আয়োজনে থাকবে, ওয়াল ম্যাগাজিন, পোস্টার প্রেজেন্টেশন, সায়েন্টিফিক স্টোরি রাইটিং, সায়েন্টিফিক পেইন্টিং, সায়েন্টিফিক স্পিচ, রুবিক্স কিউব এবং ফটোগ্রাফি প্রতিযোগিতার।

দুই দিনব্যাপী এ বিজ্ঞান মেলার বিভিন্ন ইভেন্টে রাজশাহী এবং রাজশাহীর বাইরের বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই হাজার বিজ্ঞান প্রেমিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এবারের বিজ্ঞান উৎসবে সহযোগিতায় থাকছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, প্রথম আলো। সাপোর্টিং পার্টনার ইএমকে সেন্টার এবং চিরকুট। পাবলিকেশন পার্টনার থাকছে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, টিএন। ম্যাগাজিন পার্টনার হিসেবে থাকছে বিজ্ঞানচিন্তা।

প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে যাত্রা শুরু করে নিরলসভাবে বিজ্ঞান প্রচার ও প্রসারে কাজ করছে ক্লাবটি। এরই ধারাবাহিকতায় ২০১৬ সালে শুরু হওয়া সায়েন্স ফিয়েস্টা বর্তমানে বিজ্ঞান প্রেমিদের জন্য এক জনপ্রিয় আয়োজন। প্রতিবছর কয়েক হাজার বিজ্ঞানপ্রেমী অংশ নেয় জনপ্রিয় এই সায়েন্স ফিয়েস্টায়।

এইচ/কে

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
24 September 2022

রাবিতে উৎসবমুখর পরিবেশে/ শুরু হয়েছে সায়েন্স ক্লাবের বিজ্ঞান মেলা

www.Bangladesherbarta.com

রাবিতে উৎসবমুখর পরিবেশে/ শুরু হয়েছে সায়েন্স ক্লাবের বিজ্ঞান মেলা

আপডেট সময় : ০৪:৩৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২