ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

খুবিতে পেডনের পরিবেশ বিষয়ক সভা অনুষ্ঠিত

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৫:১৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
  • / ৯৭২১ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবির হাসান, খুবি প্রতিনিধি:

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট (এসডব্লিউই) ডিসিপ্লিনের শিক্ষার্থীদের সংগঠন পেডন’র উদ্যোগে ‘ইকোনো-২০২২’ (EcoKnow-2022) শীর্ষক এক সভা অনুষ্ঠিত হয়েছে।

পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, আর্টিকেল রাইটিং এবং এনভায়রনমেন্টাল টক নামে তিনটি সেশনের সমন্বয়ে এ সভাটি অনুষ্ঠিত হয়।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়নে পরিবেশ দূষণ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, পৃথিবীতে সকল সৃষ্টির মধ্যে মানুষই একমাত্র তার পরিবেশকে পরিবর্তন করতে পারে, যা অন্য কোন প্রাণী পারে না। পরিবেশের এই পরিবর্তনের কারণে আজ আমরা সভ্যতার চূড়ান্ত শিখরে পৌঁছেছি।

আবার সভ্যতার এই পরিবর্তনের কারণেই আমাদের বিনাশ হতে পারে। আমরা নিজেরাই পরিবেশ দূষণ করছি, নষ্ট করে ফেলছি। যখনই মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস করতে শুরু করে তখন থেকেই পরিবেশ নষ্ট হচ্ছে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, নিজেদের ক্যাম্পাসকে দূষণমুক্ত রাখতে হবে। নিজে সচেতন হতে হবে, অন্যকে উদ্বুদ্ধ করতে হবে। তবেই আমাদের ক্যাম্পাস গ্রিন ক্যাম্পাসে পরিণত হবে।

খুলনা বিশ্ববিদ্যালয়কে গ্রিন ক্যাম্পাসে পরিণত করার জন্য ইতোমধ্যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট করা হচ্ছে। আগামী ডিসেম্বর-জানুয়ারিতে এটি চালু হতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ডিন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। সভাপতিত্ব করেন সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর খন্দকার কুদরতে কিবরিয়া। শিক্ষকদের মধ্য থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রফেসর মো. সানাউল ইসলাম।

পরে নির্ধারিত বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তুলে ধরেন খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

দুপুরে স্পিকার সেশনে নিবন্ধ উপস্থাপন করেন এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের প্রফেসর ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী, সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো. হানিফ এবং ইউএনডিপি’র জিসিএ প্রকল্পের আঞ্চলিক প্রকল্প ব্যবস্থাপক অশোক অধিকারী। এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এইচ/কে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খুবিতে পেডনের পরিবেশ বিষয়ক সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:১৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২