ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

রাবির সাথে বিআরআইসিএম’র/ সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১১:২৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২
  • / ৯৭২৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি:

শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রশিক্ষিত জনবল তৈরির লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাথে বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস (বিআরআইসিএম) এক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন।

রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের উপাচার্যের কনফারেন্স রুমে রাবির উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ও বিআরআইসিএম’র মহাপরিচালক ড. মালা খান এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করে তা বিনিময় করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক (অব.) অবায়দুর রহমান প্রামানিক, রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সহকারী পরিচালক ড.শামস মুহা. গালিব, বিআরআইসিএম’র উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকতা ড. প্রণব কর্মকার ও বৈজ্ঞানিক কর্মকর্তা মাহমুদুল হাসান রাজুসহ বিআরআইসিএম’র সংশ্লিষ্ট অন্যরাও উপস্থিত ছিলেন।

এর আগে, বিআরআইসিএম’র মহাপরিচালক ড. মালা খান বিশ্ববিদ্যালয়ের বায়োলজিকাল সায়েন্স ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ‘রিলেশন বিটুউইন একাডেমিয়া রিসার্চ এন্ড ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে কী-নোট স্পীকার হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন।

এইচ/কে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাবির সাথে বিআরআইসিএম’র/ সমঝোতা স্মারক স্বাক্ষর

আপডেট সময় : ১১:২৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২