ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের/ বিষয়ভিত্তিক তৃতীয় ফলাফল প্রকাশিত হয়েছে

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০১:৩৮:৫০ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
  • / ৯৬৮৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজনেস স্টাডিজ অনুষদ ও আইবিএ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের চতুর্থ মেধাতালিকা প্রকাশিত হয়েছে।

রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে ‘বি’ ইউনিটের এ ফল প্রকাশ করা হয়। ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার চীফ কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজনেস স্টাডিজ অনুষদ ও আইবিএ এবং বিবিএ ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় বাণিজ্য, অ-বাণিজ্য গ্রুপ ও পোষ্য কোটায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মেধা তালিকার ভর্তি কার্যক্রম শেষে আসন শূন্য থাকায় অপেক্ষমান তালিকা থেকে মেধাক্রম অনুসারে বিভাগের শূণ্য আসনের বিপরীতে ভর্তির জন্য চতুর্থ মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।

নির্বাচিত ছাত্র/ছাত্রীদের আগামী ২৬-২৮ সেপ্টেম্বরের মধ্যে সকাল ১০টা থেকে দুপুর ২টার মধ্যে সাক্ষাৎকারে অংশগ্রহণ করে উল্লেখিত তারিখ ও সময়ের মধ্যেই অনলাইনে (http://admission.ru.ac.bd) ভর্তি ফরম পূরণ করার পর দুই কপি প্রিন্ট করে বিজনেস স্টাডিজ অনুষদ অফিসে (ডীনস্ কমপ্লেক্স, তৃতীয় তলা, রুম নং ৩১২) এসে ভর্তির পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে হবে।

উল্লেখ্য, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তির সকল প্রক্রিয়া সম্পন্ন করতে না পারলে পরবর্তীতে ভর্তির আর কোন সুযোগ থাকবে না। আসন ফাঁকা থাকা সাপেক্ষে মেধাক্রম অনুসারে পরবর্তী তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (http://admission.ru.ac.bd) প্রকাশ করা হবে। কোনো শিক্ষার্থী যদি ভর্তিকৃত বিভাগেই থাকতে চান তাকে অনলাইনে ভর্তির ওয়েবপেজে লগ-ইন করে অটো মাইগ্রেশন বন্ধ (Stop automigration ) -এর অপশন ক্লিক করতে হবে। এদিকে ক্লাস শুরু হবে ১ নভেম্বর থেকে।

এইচ/কে

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
26 September 2022

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 'বি' ইউনিটের/ বিষয়ভিত্তিক তৃতীয় ফলাফল প্রকাশিত হয়েছে

www.Bangladesherbarta.com

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের/ বিষয়ভিত্তিক তৃতীয় ফলাফল প্রকাশিত হয়েছে

আপডেট সময় : ০১:৩৮:৫০ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২