ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

রাবিতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিনামূল্যে মানসিক স্বাস্থ্য পরীক্ষা | ক্যাম্পাস

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১২:১১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
  • / ৯৭২০ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি:

‘সবার জন্য মানসিক স্বাস্থ্য ও ভালো থাকাটাই হোক বৈশ্বিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দিনব্যাপী বিনামূল্যে মানসিক স্বাস্থ্য পরীক্ষা ও কাউন্সেলিং কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্ত্বরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ‘মনের বন্ধু’ সংগঠন এ কার্যক্রম পরিচালনা করেন। এসময় তারা বিভিন্ন লেখা প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদেরকে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন করেন।

এ ব্যতিক্রমী আয়োজনের বিষয়ে জানতে চাইলে মানসিক স্বাস্থ্য কাউন্সিলর মো: আবদুল লতিফ সম্রাট বলেন, দেশের প্রতিটি মানুষের মানসিক স্বাস্থ্য নিশ্চিত করণের লক্ষ্যে আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি। এরই ধারাবাহিকতায় আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে মানসিক স্বাস্থ্য পরীক্ষা ও কাউন্সেলিংয়ের আয়োজন করেছি। অফলাইন এবং অনলাইন উভয় মাধ্যমেই সেবা প্রদান করে থাকি। মানসিক স্বাস্থ বিষয়ে মনের যত্নে ‘মনের বন্ধু’ সবসময় শিক্ষার্থীদের পাশে আছে বলে জানান তিনি।

প্রোগ্রামের সহকারী আশফিয়া বলেন, সকাল থেকে আমারা যথেষ্ট পরিমান সাড়া পেয়েছি। এখন পর্যন্ত প্রায় শতাধিক শিক্ষাথী তাদের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করেছে। আমরা জানতে পেরেছি যারা এই সেবাটা নিচ্ছে তাদেরও ভালো লাগছে।

এখানে রেজিস্টেশন করে টেস্ট করার ব্যবস্থা করা হয়েছে এবং যদি তাদের টেস্ট দেখে মনে হয় তাদের কাউন্সেলিং দরকার তাদেরকে আমারা তিনটার পর থেকে কাউন্সেলিং কার্যক্রম পরিচালনা করাবো। সবাই তাদের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করে সন্তুষ্ট বলেও জানান তিনি।

মানসিক স্বাস্থ্য পরীক্ষা করতে আসা শিক্ষার্থী আবু সাঈদ বলেন, আমি বেশ কিছু দিন ধরে হতাশায় আছি তাই ভাবলাম আমার মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা দরকার । তবে পরীক্ষা করে বুঝতে পারলাম আমার তেমন কোনো সমস্যা নেই। তাদের এই কার্যক্রম অনেক ভালো লাছে। এমন উদ্যোগ সত্যি প্রসংশনীয়।

প্রসঙ্গত, “মনের বন্ধু, মানসিক স্বাস্থ্য সেবাকেন্দ্র। সব ধরনের মানসিক-সামাজিক-পারিবারিক সমস্যা-সংকোচ-দ্বিধায় মানসিক সেবা দিয়ে থাকে ‘মনের বন্ধু’। ২০১৬ সাল থেকে প্রশিক্ষিত অভিজ্ঞ মনোবিদদের দ্বারা সব ধরনের গোপনীয়তা বজায় রেখে সেবা দিয়ে আসছে এই প্রতিষ্ঠানটি। মনের বন্ধু যা করে: ওয়ান টু ওয়ান কাউন্সিলিং, মোবাইল ও ভিডিও কাউন্সিলিং, কর্মশালা, ফেসবুক পাতার মাধ্যমে মানসিক স্বাস্থ্য সেবা দিয়ে থাকে।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাবিতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিনামূল্যে মানসিক স্বাস্থ্য পরীক্ষা | ক্যাম্পাস

আপডেট সময় : ১২:১১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২