ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

হলের বারান্দা থেকে পড়ে রাবি ছাত্রের মৃত্যু | দূর্ঘটনা

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৬:৪৩:০৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২
  • / ৯৬৮৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মনির হোসেন মাহিন:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হবিবুর রহমান হলের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে এমজিএম শাহরিয়ার নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। শাহরিয়ার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হঠাৎ বিকট শব্দে ঘটনাস্থলে ছুটে যান শিক্ষার্থীরা। এ সময় হবিবুর রহমান হলের তৃতীয় ব্লকের তৃতীয় তলা থেকে মসজিদের সামনে টিউবওয়েলের পাকার ওপর পড়ে মাথায় গুরুতর আঘাত পান। সেখানকার শিক্ষার্থীরা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী শাহরিয়ারের মৃত্যুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক  বলেন, বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের এক আবাসিক শিক্ষার্থী হল থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে রামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
19 October 2022

হলের বারান্দা থেকে পড়ে রাবি ছাত্রের মৃত্যু | দূর্ঘটনা

www.Bangladesherbarta.com

হলের বারান্দা থেকে পড়ে রাবি ছাত্রের মৃত্যু | দূর্ঘটনা

আপডেট সময় : ০৬:৪৩:০৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২