ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

রাবি শিক্ষার্থীর মৃত্যুতে ছাত্র শিবিরের শোক | ক্যাম্পাস

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৩:০২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
  • / ৯৭১১ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. গোলাম মোস্তাকিম শাহরিয়ারের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবির।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আহনাফ ফয়সাল এবং সেক্রেটারি আহমাদ আব্দুল্লাহ যৌথ এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।

শোকবার্তায় বলা হয়েছে, নিদারুণ কষ্টের সাথে জানাচ্ছি যে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের ৩তলা থেকে পড়ে গিয়ে গতকাল রাতে ২০১৭-১৮ সেশনের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মোঃ শাহরিয়ার মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ক্যাম্পাসের মেধাবী মুখ, হাস্যোজ্জল প্রাণপ্রিয় সহপাঠীর মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাকরুদ্ধ ও গভীরভাবে শোকাহত। পাহাড়সম শোকে মুহ্যমান পরিবারের প্রতি সমব্যথী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

একই সাথে,রাজশাহী মেডিকেল কলেজের ডাক্তারদের সঠিক সময়ে সঠিক চিকিৎসা সেবা না দেয়ায় এমন দায়িত্বজ্ঞানহীন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নেতৃবৃন্দ। সেই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট এইভাবে নিরাপত্তা বেষ্টিত জায়গা থেকে পড়ে যাওয়ার বিষয়েও তদন্ত করার অনুরোধ জানিয়েছেন।

নেতৃবৃন্দ দোয়া কামনা করে বলেন, আমরা আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করছি তিনি তাঁর নেক-আমলসমূহ কবুল করে চূড়ান্ত পুরস্কার হিসেবে তাকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন। মরহুমের পরিবার, প্রিয়জন, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের আল্লাহ তায়ালা ধৈর্যধারণ করার তৌফিক দান করুন।

http://এইচ/কে

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
20 October 2022

রাবি শিক্ষার্থীর মৃত্যুতে ছাত্র শিবিরের শোক | ক্যাম্পাস

www.Bangladesherbarta.com

রাবি শিক্ষার্থীর মৃত্যুতে ছাত্র শিবিরের শোক | ক্যাম্পাস

আপডেট সময় : ০৩:০২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২