ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

খুবির ইউআরপি ডিসিপ্লিন ও জার্মানির ক্যাসেল ইউনিভার্সিটির যৌথ কনফারেন্স | ক্যাম্পাস

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৩:৩৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২
  • / ৯৭০৫ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবির হাসান, খুবি প্রতিনিধি:

‘অন্তর্ভুক্তিমূলক নগর উন্নয়নে রাষ্ট্রের ভূমিকা’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের উদ্যোগে আজ ২৭ অক্টোবর (বৃহস্পতিবার) তিন দিনব্যাপী আন্তর্জাতিক সংগঠন N-AERUS এর ২১তম কনফারেন্স শুরু হয়েছে। এদিন দুপুর ১টায় নগরীর হোটেল ক্যাসল সালামে এ কনফারেন্স শুরু হয়।

জার্মানির ক্যাসেল বিশ্ববিদ্যালয়ের সাসটেইনেবল সিটিস এন্ড কমিউনিটিস বিভাগের সাথে যৌথভাবে এই কনফারেন্স সশরীরে এবং ভার্চুয়ালি অনুষ্ঠিত হচ্ছে।

সম্মেলনের প্রথম দিনে আয়োজক কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মো. আশিক উর রহমান, ইউমুট কিনাস্ট ডুয়ার (Umut Kienast Duyar) ও লোরেনা মেলগাকো (Lorena Melgaco) । কি-নোট স্পিকার হিসেবে ‘দি স্টেট এন্ড দি সিটি: এজেন্ডাস, ক্যাপাসিটি এন্ড নলেজ’ (The state and the city: Agendas, Capacity and Knowledge) শীর্ষক পেপার উপস্থাপন করেন যুক্তরাজ্যের এডিনবার্গের হেরিওট-ওয়াট বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. হ্যারি স্মিথ। প্রথম দিনে বিভিন্ন বিষয়ে ৪টি সেশন অনুষ্ঠিত হয়। পরে চেন্নাই শহরের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

উল্লেখ্য, ১৯৯৬ সালে N-AERUS এর প্রতিষ্ঠার পর থেকে এই নেটওয়ার্ক গত ২৫ বছরে ২০টি সম্মেলনের আয়োজন করেছে। প্রথমবারের মতো উন্নয়নশীল দেশসমূহে অবস্থিত একাডেমিক প্রতিষ্ঠান হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিন এই সম্মেলনের আয়োজক। এই কনফারেন্সে ২২টি দেশের কেসস্টাডি ১৮টি দেশের গবেষকগণ ৩০টি গবেষণাপত্রের মাধ্যমে উপস্থাপন করবেন।

এছাড়া আন্তর্জাতিকভাবে স্বনামধন্য ৪ জন গবেষক ৪টি মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।

http://এস-এএইচ

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খুবির ইউআরপি ডিসিপ্লিন ও জার্মানির ক্যাসেল ইউনিভার্সিটির যৌথ কনফারেন্স | ক্যাম্পাস

আপডেট সময় : ০৩:৩৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২