ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

একে অপর’কে মিথ্যাবাদী আখ্যা দুই প্রেসিডেন্ট প্রার্থীর | আন্তর্জাতিক

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১১:১২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
  • / ৯৭৪৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাজিলে এবার প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে লড়ছেন ডানপন্থী জেইর বোলসোনারো এবং বামপন্থী লুইজ ইনাসিও লুলা ডি সিলভা।

এরই মধ্যে নির্বাচনী প্রচারণা এবং বিতর্কে একে অপরকে জোর টেক্কা দিয়েছেন এই দুই নেতা। এরই ধারাবাহিকতায় একে অপরের সরকারকে দোষারোপ আর ব্যক্তিগত আক্রমণের মধ্য দিয়ে শেষ হলো ব্রাজিলের দুই প্রেসিডেন্ট প্রার্থীর বিতর্ক। আর বিতর্কে একে অপরকে চরম মিথ্যাবাদী বলে আখ্যা দেন দুই নেতাই। খবর রয়টার্সের।

গত শুক্রবার (২৮ অক্টোবর) শেষ দিনের টেলিভিশন বিতর্কে মুখোমুখি হন জেইর বোলসোনারো ও লুলা ডি সিলভা।

এ সময় বোলসোনারো অভিযোগ করে বলেন, সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভার শাসনামলে হত্যাকাণ্ড বেড়েছিল ৩০ শতাংশ। এর বিপরীতে তার আমলে জীবনের নিরাপত্তা বেড়েছে।অন্যদিকে এর জবাবে কট্টর ডানপন্থী সরকারের দুর্নীতির খতিয়ান তুলে ধরেন লুলা। বোলসোনারো প্রশাসনের অবাধে অবৈধ অস্ত্র বিক্রি নীতির সমালোচনাও করেন তিনি।

প্রসঙ্গত, গত ২ অক্টোবর ব্রাজিলের প্রথম দফা প্রেসিডেন্ট নির্বাচনে লুলা ৪৮ শতাংশ ও বোলসোনারো ৪৩ শতাংশ ভোট পান। কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি সমর্থন না পাওয়ায়, রোববার (৩০ অক্টোবর) ২য় দফায় রায় জানাবেন দেশটির জনগণ।

http://এস-এএইচ

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

একে অপর’কে মিথ্যাবাদী আখ্যা দুই প্রেসিডেন্ট প্রার্থীর | আন্তর্জাতিক

আপডেট সময় : ১১:১২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২