ঢাকা ১২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

কুবিতে শাখা ছাত্রলীগের নতুন কমিটির জন্য জীবনবৃত্তান্ত জমাদান কার্যক্রম অনুষ্ঠিত

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৫:০৯:১১ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
  • / ৯৭১১ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফারজানা রহমান সম্পা:কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটিতে পরবর্তী কমিটির জন্য পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত জমাদান সম্পন্ন হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর রুমে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কর্মসূচী ও পরিকল্পনা সম্পাদক সাদ্দাম হোসেন ও উপ-সাংস্কৃতিক সম্পাদক ফাহিম ইসলাম লিমন স্ব-শরীরে উপস্থিত হয়ে এই জীবনবৃত্তান্ত জমা নেন।

এই সময় আরো উপস্থিত ছিলেন কুবি শাখা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাধারন সম্পাদক খায়রুল বাশার সাকিব, পাপন মিয়াজী, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সভাপতি রাফিউল আলম দীপ্ত, একই হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ, কাজী নজরুল ইসলাম হল শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান পলাশ, ইলিয়াস-মাজেদ কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাদাত সায়েম, নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল শাখা ছাত্রলীগের সভাপতি অপর্ণা দেবীসহ সহ কুবির আবাসিক ৫টি হল শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ সময় পরবর্তী কমিটির জন্য নিজেদের জীবনবৃত্তান্ত জমা দেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সভাপতি রাফিউল আলম দীপ্ত, একই হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ, কাজী নজরুল ইসলাম হল শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান পলাশ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাদাত মো: সায়েম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খায়রুল বাশার সাকিব, একই হলের সাংগঠনিক সম্পাদক তাহারাতবির হোসেন পাপন মিয়াজী, নবাব ফয়জুন্নেছা চৌধুরাণী হল শাখা ছাত্রলীগের সভাপতি অপর্ণা দেবীসহ আরো অনেকে।

জীবন বৃত্তান্ত জমা নেয়া শেষে সাদ্দাম হোসেন বলেন, আমরা জীবন বৃত্তান্তগুলো জমা নিচ্ছি। এগুলো আমাদের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ভাই ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদার কাছে পৌঁছে দেবো। আপনারা বিশ্বাস রাখতে পারেন, ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ীই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কমিটি ঘোষনা হবে। কোনো মাদকাসক্ত এই পদ পাবে না।

প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে জীবনবৃত্তান্ত জমা দেয়ার পর
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও লালমাই উপজেলার চেয়ারম্যান এবং বর্তমান বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রীর ভাই গোলাম সারওয়ারের উপস্থিতিতে পৃথক একটি আয়োজনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আরেকটি গ্রুপ তাদের সিভি জমা দিয়েছে।

সে সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নতুন কমিটিতে পদপ্রত্যাশী রেজা-ই-ইলাহী, মেয়াদোত্তীর্ণ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক স্বজন বরণ বিশ্বাস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের যুগ্ম সাধারণ সম্পাদক মোমিন শুভ সহ আরো অনেকে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, আমরা চাচ্ছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সভাপতি/সাধারণ সম্পাদক নির্বাচিত হোক। যারা প্রকৃত বঙ্গবন্ধুর আদর্শের কর্মী এবং যারা মাঠে থেকে কাজ করেছে তাদের মধ্য থেকে নেতৃত্ব উঠে আসুক। সে লক্ষ্যে আমাদের পক্ষ থেকে ২৪ জন জীবনবৃত্তান্ত জমা দিয়েছে। নতুন কমিটিতে যেন কোনভাবেই অছাত্র, নেশাগ্রস্ত বা মাদকাসক্ত কেউ না আসে, কেন্দ্রীয় নেতাদের কাছে সেই দাবি থাকবে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নতুন কমিটিতে পদপ্রত্যাশী রেজা-ই-ইলাহী বলেন, আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে জয়ী করার জন্য ও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করতে চাই। আমাদের নেতাকর্মীরা প্রায় ১৫ জন সিভি জমা দিয়েছে। আমরা সবাই অত্যন্ত আশাবাদী যোগ্য নেতৃত্ব আসবে।

বাংলাদেশের বার্তা

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুবিতে শাখা ছাত্রলীগের নতুন কমিটির জন্য জীবনবৃত্তান্ত জমাদান কার্যক্রম অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:০৯:১১ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২