ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

না ফেরার দেশে ঐন্দ্রিলা-

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৯:৩৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২
  • / ৯৭৮৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘সব যে হয়ে গেল কালো,
নিভে গেল দীপের আলো` অবশেষে জীবন যুদ্ধে হার মানলো ভারতীয় টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। রোববার (২০ নভেম্বর) হাসপাতালে মারা যান তিনি। এর আগে ১ নভেম্বর স্ট্রোকের পর কোমায় চলে যান তিনি। পরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতিও হচ্ছিল। কিন্তু শনিবার (১৯ নভেম্বর) আবার হার্ট অ্যাটাক হয় তার।হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। দুবার দুরারোগ্য ক্যানসারকে হারিয়ে অভিনয় দুনিয়ায় ফিরে ভালোই কাজ করছিলেন এ অভিনেত্রী। তবে হঠাৎই ১ নভেম্বর তার জীবনে বড় বিপর্যয় নেমে আসে। স্ট্রোক করায় কর্তব্যরত চিকিৎসকরা দ্রুত তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

এরপরই কোমায় চলে যান এ অভিনেত্রী। এরপর থেকে কঠিন সময় পার করেন তিনি। অস্ত্রোপচারের পর প্রয়োজনীয় ওষুধ দেয়ার পাশাপাশি সংক্রমণ এড়াতে দেয়া হয় কড়া ওষুধ। বাড়ানো হয় অ্যান্টিবায়োটিকের মাত্রাও। কিন্তু ওষুধে কোনো প্রতিক্রিয়া হয়নি এ অভিনেত্রীর। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত থেকেই তার চোখের পাতা আর নড়ছিল না। তবে শুক্রবার (১৮ নভেম্বর) রাতে ঐন্দ্রিলার সঙ্গে ঘটে মিরাকল ঘটনা। আবারও প্রাণের সঞ্চার ঘটে সব স্বাভাবিক হতে শুরু করেছিল তার। কিন্তু হঠাৎই শনিবার (১৯ নভেম্বর) আবার হার্ট অ্যাটাক হয় তার। আর সে কঠিন জীবনযুদ্ধে আর জিতে উঠতে পারেনি লড়াকু এ অভিনেত্রী। এদিকে পরিস্থিতি খারাপের দিকে তা আগেই আন্দাজ করতে পেরেছিল ঐন্দ্রিলা ভক্তরা। শনিবার (১৯ নভেম্বর) আবার হার্ট অ্যাটাকের পর ঐন্দ্রিলার প্রেমিক নিজের ফেসবুক পেজ থেকে সব পোস্ট মুছে দেন। আর তাতেই ঐন্দ্রিলা ভক্তরা বুঝেছিল তাদের প্রিয় অভিনেত্রী দুবার ক্যানসারকে হারাতে পারলেও হারাতে পারেনি স্ট্রোকের মরণ থাবাকে।

প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা কালারস বাংলার ‘ঝুমুর’ ধারাবাহিকের মাধ্যমে ভারতীয় টিভি পর্দায় পা রাখেন। এরপর স্টার জলসার ‘জীবন জ্যোতি’ ধারাবাহিকেও মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল তাকে। সান বাংলার ‘জিয়ন কাঠি’ ধারাবাহিকেও অভিনয় করেন জনপ্রিয় এ অভিনেত্রী।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
20 November 2022

না ফেরার দেশে ঐন্দ্রিলা-

www.Bangladesherbarta.com

না ফেরার দেশে ঐন্দ্রিলা-

আপডেট সময় : ০৯:৩৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২