ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

অন্তীম যাত্রায় ঐন্দ্রিলা শর্মা, আর ফেরা হবে না!

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৫:২৩:২১ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২
  • / ৯৮১৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনন্ত মহাকালের পথে যাত্রা করলো ভারতীয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা।আজ রোববার(২০ নভেম্বর) দুপুরেই শেষ নিঃশ্বাস পড়ে গিয়েছে ঐন্দ্রিলার। শেষ বারের মতো সব লড়াই থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। রবিবারই পরিবার, প্রিয়জন, অনুরাগীদের কাছ থেকে চিরকালের মতো বিদায় নিয়েছেন ২৪ বছরের অভিনেত্রী।রোববার সন্ধ্যায় সম্পূর্ণ হল তাঁর শেষকাজও।মা-বাবা পরিবার, প্রিয়জন আর ভালোবাসার মানুষ সব্যচাসীর সামনেই অনন্ত মহাকালের পথে যাত্রা করলেন তিনি।

এর আগে,গত ১ অক্টোবর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন ঐন্দ্রিলা শর্মা। সব্যসাচীই তাঁর গাড়িতে করে অভিনেত্রীকে ভর্তি করেন শহরের এক বেসরকারি হাসপাতালে। এরপর ২০ দিন চলে লড়াই।
রোববার দুপুরেই খবর আসে আবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। আর সেটিই কেড়ে নিয়ে তাঁর প্রাণ। এর আগে দীর্ঘ ২০ দিন ধরে কোমায় ছিলেন অভিনেত্রী। বারবার আশার আলো দেখা দিয়েছে। অনেকেই ভেবেছেন, শেষ পর্যন্ত ঠিক ফিরে আসবেন, যেভাবে ফিরে এসেছিলেন এর আগেও। কিন্তু এবার আর তা হল না। শেষ বারের মতোই লড়াই ছেড়ে বেরিয়ে গেলেন ঐন্দ্রিলা।

দু’বার ক্যানসারকে হার মানিয়েছেন, তৃতীয় বার ক্যানসার, তার সঙ্গে মস্তিষ্কে রক্তক্ষরণ আর হার্ট অ্যাটাক— সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে গিয়েছিল। তবুও চিকিৎসকরা হাল ছাড়েননি। হাল ছাড়েননি পরিবারের মানুষও। পাশে ছিলেন সব্যসাচীও। বার বার মনে হয়েছে, এবারেও ঠিক ফিরে আসবেন অভিনেত্রী। কিন্তু শেষরক্ষা হয়নি। আর ফিরে আসলেন না তিনি।

রোববার বিকেলেই তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় তাঁর বাড়িতে আর টেকনিশিয়ান স্টুডিয়োয়। সেখান থেকে কেওড়াতলায় নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে অনুরাগী বা সংবাদমাধ্যমের কোনও প্রতিনিধিকে প্রবেশ করতে দেওয়া হয়নি। শুধু ছিলেন পরিবারের সদস্য আর মন্ত্রীরা। রাত পৌনে ৮টা নাগাদ সম্পূর্ণ হয় শেষকৃত্য। এর পরে ঐন্দ্রিলার অস্থি বিসর্জন করা হয়। চোখের জলে তাঁকে বিদায় জানান সবাই।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অন্তীম যাত্রায় ঐন্দ্রিলা শর্মা, আর ফেরা হবে না!

আপডেট সময় : ০৫:২৩:২১ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২