ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

রাবি ক্যাম্পাসের ময়লা আবর্জনা পরিষ্কার করলেন শিক্ষক-শিক্ষার্থীরা

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৯:১৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২
  • / ৯৭৫১ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মনির হোসেন মাহিন -বিশ্ববিদ্যালয় প্রতিবেদক,রাবি:

‘পরিচ্ছন্ন ক্যাম্পাস, সুস্থ জীবন’ এ স্লোগানকে সামনে রেখে ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে সামনে পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো.সুলতান-উল-ইসলাম।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের
শিক্ষক-শিক্ষার্থীরা প্লাস্টিকের প্যাকেট হাতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন। তারা মূলত পড়ে থাকা কাগজ ও খাবারের প্যাকেট তুলে নির্দিষ্ট ব্যাগে রাখছেন।

এসময় ক্যাম্পাসের লাইব্রেরী চত্বর, ওয়াজেদ মিয়া একাডেমিক ভবন, টুকিটাকি চত্বর, কৃষি অনুষদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তায় পড়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করতে দেখা যায় তাদের।

এসময় বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম বলেন, এই অভিযানের কার্যক্রম চলমান থাকুক। এ অভিযানের আয়োজন করে বা লোক দেখিয়ে করবো না। ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন আমাদের দায়িত্ব। ক্ষনিকের জন্য না হয়ে সবসময়ের জন্য চালু রাখতে হবে এ অভিযান।

শিক্ষার্থীদেরকে উদ্দেশ্যে করে তিনি বলেন,
এই ক্যাম্পাস আমাদের। আমরা ময়লাগুলো কোথাও না ফেলে ডাস্টবিনে ফেলবো।প্রয়োজন হলে আমরা মাসব্যাপী এ কার্যক্রম চালু রাখবো। আমাদের অভ্যাসের পরিবর্তন করতে হবে।

কম্পিউটারের কালি ও প্রিন্টারের কালি যদি কেউ ফেলে আমরা তৎক্ষনাৎ প্রতিবাদ করবো। আমরা ক্যাম্পাসে ডাস্টবিন সংখ্যা বাড়িয়ে দিবো। তোমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে।

ক্যাম্পাসে অবস্থানরত দোকানদারদের সতর্ক করে উপ-উপাচার্য বলেন, দোকানের আশেপাশে প্লাস্টিক, পলিথিনের ময়লা-আবর্জনা থাকলে দোকান বন্ধ করে দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের আরেক উপ-উপাচার্য অধ্যাপক ড. এম হুমায়ুন কবির বলেন, ধর্মেও পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সদস্যের দায়িত্ব এ ক্যাম্পাসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। বিশ্ববিদ্যালয় পরিষ্কার থাকলে আমরাও সুন্দর থাকবে। পাশাপাশি সকল শিক্ষার্থী ও হোটেল মালিকদের সচেতন করবো।

পরিচ্ছন্ন অভিযানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক অবাইদুর রহমান প্রামাণিক, রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম, প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক, জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, সহকারী প্রক্টর ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

http://এইচ-কে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাবি ক্যাম্পাসের ময়লা আবর্জনা পরিষ্কার করলেন শিক্ষক-শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৯:১৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২