ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সুরেশ্বর দরবারে খাদেম হত্যা: গদীনশীন পীর অস্ত্রসহ গ্রেপ্তার

সদরপুরে অবৈধ//ট্রাভেল এজেন্সীর ছড়াছড়ি

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৫:৩৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
  • / ১০৩৪৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সদরপুর প্রতিনিধি, (ফরিদপুর)

ফরিদপুরের সদরপুর উপজেলায় অবৈধ ট্রাভেল এজেন্সীর ছড়াছড়ি৷ নাম সর্বস্ব এসব ট্রাভেল এজেন্সীর কোন বৈধ কাগজ পত্র না থাকায় একদিকে প্রতারিত হচ্ছে বিদেশ গামী কর্মীরা অন্যদিকে সরকার বঞ্চিত হচ্ছে রাজস্ব থেকে৷

উপজেলার কৃষ্ণপুর মোড়ে রয়েছে এশিয়া ট্রাভেল এজেন্সী, কলেজ মোড়ে সরোয়ার টুরস এন্ড ট্রাভেলস, থানার সামনের মার্কেটে দোতালায় স্কাইল্যান্ড ট্রাভেল,শিকদার টাওয়ার (হাসপাতাল মোড়) মার্কেটের খন্দকার ট্যুর এন্ড ট্রাভেলস, সৈয়দ প্লাজার দোতলায় আল আমিন ট্যুর এন্ড ট্রাভেলস, থানার পাশে দোতলায় সান রাইজ ট্রাভেলস, সহ উপজেলা সদরের বাইরে বাবুরচর ও মনিকোঠায় ট্রাভেল এজেন্সী অফিস রয়েছে।

খোজ নিয়ে জানা গেছে এসব ট্রাভেল এজেন্সীর সরকারী নিয়ম অনুযায়ী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের লাইসেন্স থাকার কথা। কিন্ত শুধু মাত্র ট্রেড লাইসেন্সের দিয়ে ব্যাবসা করে যাচ্ছে যাহা সরকারী নিয়ম অনুযায়ী অবৈধ।

কারো কারো ট্রেড লাইসেন্স হালনাগাদ নেই৷ এছাড়া উপজেলার কৃস্নপুর মোড়ে এশিয়ান ট্রাভেলস এজেন্সী নড়াইলের এক লাইসেন্স ধারীর নাম্বার ব্যাবহার করে শাখা হিসেবে পরিচালিত হচ্ছে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের এ ব্যাপারে শাখার অনুমোদন নেই।

নিয়ম নীতি ও বৈধ কাগজ পত্র ছাড়া এভাবে ব্যাংগের ছাতার মত গজিয়ে উঠা ট্রাভেলস এজেন্সীর সেবা নিয়ে প্রবাসীরা প্রায়ই প্রতারিত হচ্ছে৷ অনেক প্রবাসী বিমান বন্দর থেকেও ফেরত এসেছে বলে অভিযোগ পাওয়া গেছে৷ সদরপুর আমিন সুপার মার্কেটে আল রাফসান ট্রাভেলস এজেন্সীর শুধু মাত্র বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের লাইসেন্স রয়েছে, আলরাফসান ট্রাভেলস এজেন্সীর মালিক সাইফুল ইসলামের সাথে কথা বললে তিনি অভিযোগ করে বলেন, বৈধ লাইসেন্সধারী হয়েও অবৈধ ট্রাভেল এজেন্সীর কারনে ব্যাবসার ক্ষতি হচ্ছে। প্রবাসী যাত্রীরা ট্রাভেলস এজেন্সীর উপর আস্থা হারাচ্ছে।

এ ব্যাপারে স্থানীয় উপজেলা প্রশাসনের অবৈধ ট্রাভেল এজেন্সীর বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার দাবী জানান৷ তিনি আরো বলেন ইতিপুর্বে ১৩ ই মার্চ ২০২২ইং জেলা প্রশাসক বরাবর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের একটি চিঠি এসেছিল সদরপুরের এসব অবৈধ ট্রাভেলস এজেন্সীর বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার, যার কপি আমার কাছে সংরক্ষিত আছে।

কিন্ত অজ্ঞাত কারনে কোন ব্যাবস্থা নেওয়া হয়নি। স্থানীয় সচেতন মহল মনে করেন সরকারী নীতিমালা অনুযায়ী এসব ব্যাবসা পরিচালিত হলে একদিকে সরকারের রাজস্ব আয় হবে অন্যদিকে বিদেশগামীরা প্রতারনার হাত থেকে রেহাই পাবে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

06 December 2022

সদরপুরে অবৈধ//ট্রাভেল এজেন্সীর ছড়াছড়ি

www.Bangladesherbarta.com

সদরপুরে অবৈধ//ট্রাভেল এজেন্সীর ছড়াছড়ি

আপডেট সময় : ০৫:৩৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২