ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সুরেশ্বর দরবারে খাদেম হত্যা: গদীনশীন পীর অস্ত্রসহ গ্রেপ্তার

রাজশাহী বিশ্ববিদ্যালয়// ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০২:৫১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২
  • / ৯৬৯৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মনির হোসেন মাহিন,রাবি:

সারাদেশে লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে এবং ভোলায় বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের বাঁধায় হতাহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল।

সোমবার (১ আগস্ট) বিকাল সাড়ে ৩ টায় এ কর্মসূচি পালন করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

রাবি ছাত্রদলের আহবায়ক সুলতান আহমেদ রাহীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি কাজলা গেইট থেকে বের হয়ে রাজশাহী-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের মেইন গেইটে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হোন তারা।

মিছিল শেষে সমাবেশে সদস্য সচিব সামসুদ্দিন চৌধুরী সানিনের সঞ্চালনায় বিশ্বববিদ্যালয়ের আহবায়ক সুলতান আহমেদ রাহী বলেন, জনগণের নায্য দাবি আদায়ের কর্মসূচিতে পুলিশের নগ্ন হামলার মাধ্যমে এটাই প্রমাণ হয় যে, বিনা ভোটের সরকার কখনোই জনগণের জন্য কাজ করেনা।

তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতার মসনদে টিকে থাকার জন্য এখন বেপরোয়া আচরণ করছে, অচিরেই অতীতের ন্যায় ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকারের বিদায় ঘন্টা বাজানো হবে।

রাহী আরও বলেন, পুলিশের বাহিনীর দলীয় আচরণ চলবে না। কেউ যদি এমন আচরণ করতে চান, তাহলে পুলিশের পোশাক ছেড়ে মুজিবকোর্ট পরিধান করেন। তাহলেই তখন তাদের রাজপথে মোকাবিলা করা হবে। কোনো রাষ্ট্রীয় বাহিনীর গুটিকয়েক লোকের জন্য পুরো বাহিনী দায় নিক, আমরা তা চাই না। এ সময় তিনি দলীয় মানসিকতার সব পুলিশ সদস্যকে সতর্ক করেন।

সদস্য সচিব শামসুদ্দিন চৌধুরী সানিন বলেন, এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।জড়িত পুলিশ সদস্যদের শাস্তি এবং বিচারের ব্যবস্থায় না আনা পর্যন্ত দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের কর্মসূচি চালু থাকবে।

এসময় আরও উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক মো. রাশেদ আলী, যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম, মেহেদী হাসান খান,শফিকুল ইসলাম, শাকিলুর রহমান সোহাগ, মাহমুদুল মিঠু,জহির শাওন, মারুফ হোসেন, এম এ তাহের। এছাড়াও আরো উপস্থিত ছিলেন আহবায়ক সদস্য ফারুক হোসেন, নাফিউল ইসলাম জীবন, শেখ নুরুদ্দীন আবীর, তুষার শেখ, ইমরান হাসান রাকেশ, আবু সাইদ, সজীব ওয়াজেদ জয় সহ বিভিন্ন হল ও অনুষদের নেতৃবৃন্দ।

এর আগে রোববার (৩১ জুলাই) ভোলায় বিএনপি বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় মো. আব্দুর রহিম নামে একজন নিহত হয়েছেন। এতে ছয় পুলিশ সদস্যসহ আহত হয়েছেন অন্তত ৫০ জন।

ওইদিন বেলা সাড়ে ১১টার দিকে ভোলা জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

http://এইচ/কে

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
01 August 2022

রাজশাহী বিশ্ববিদ্যালয়// ছাত্রদলের বিক্ষোভ মিছিল

www.Bangladesherbarta.com

রাজশাহী বিশ্ববিদ্যালয়// ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০২:৫১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২