ক্যাম্পাস পরিষ্কার রাখার লক্ষ্যে কুবিতে ৩ ধরনের ডাস্টবিন স্থাপন | ক্যাম্পাস
- আপডেট সময় : ০৩:০১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩
- / ৯৮২৩ বার পড়া হয়েছে
ফারজানা রহমান সম্পা, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) পরিষ্কার ও সবুজ রাখার জন্য স্থাপন করা হয়েছে ডাস্টবিন। মঙ্গলবার (১০ জানুয়ারি) ডাস্টবিন উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের লক্ষ্যে ক্যাম্পাসের ১০ জায়গায় এই ডাস্টবিন স্থাপন করা হয়।
ডাস্টবিন উদ্বোধনের সময় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্য উপাচার্য বলেন, এখানে ডাস্টবিন রয়েছে তিনটি। একটি রিসাইকেল যোগ্য বর্জ্য ফেলার জন্য, একটিতে পচনশীল বর্জ্য ফেলার জন্য এবং একটিতে অপচনশীল বর্জ্য ফেলার জন্য। এগুলো ব্যবহারে আমাদের সতর্ক হতে হবে। এগুলো আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্পদ, রক্ষার দায়িত্বও আমাদের।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান, প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী, আইকিউএসি’র পরিচালক ড. রশিদুল ইসলাম শেখ , ছাত্র উপদেষ্টা ড. মুহাম্মদ হাবিবুর রহমান সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
















