ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

খুবিতে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট টুর্নামেন্ট শুরু | বাংলাদেশের বার্তা 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৮:৪৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩
  • / ৯৭০৫ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবির হাসান, খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে।

রবিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে সকাল সাড়ে ১০টায় গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের মুখোমুখি হয় অর্থনীতি ডিসিপ্লিন।

প্রতিযোগিতার উদ্বোধন করে উপাচার্য ড. মাহমুদ হোসেন বলেন, খেলাধুলা মানে মনের প্রশান্তির জায়গা। খেলাধুলার মাধ্যমে নেতৃত্বদানের সক্ষমতা এবং শৃঙ্খলাবোধ তৈরি হয়।

শিক্ষার্থীদের সুস্থ ও সাবলীল রাখতে নিয়মিত খেলাধুলা আয়োজন করার ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সচেষ্ট। ১০ বছর পর এবার খুলনা বিশ্ববিদ্যালয়ে অ্যাথলেটস আয়োজন করা হচ্ছে। সুলতানা কামাল জিমনেশিয়ামের কাজ চলমান রয়েছে। এটি চালু হলে বিভিন্ন ইনডোর গেমস আয়োজন সম্ভব হবে। ক্রিকেট, ফুটবলসহ অন্যান্য ক্রীড়া ইভেন্টগুলো যথাযথ সময়ে আয়োজনে কাজ করছে শারীরিক শিক্ষা চর্চা বিভাগ।

পরে উদ্বোধনী ম্যাচের শুরুতে উপাচার্য ব্যাটিং করে খেলার শুভ সূচনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন। সভাপতিত্ব করেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আহসান হাবীব।

এসময় বিভিন্ন স্কুলের ডিন, সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

http://এইচ/কে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খুবিতে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট টুর্নামেন্ট শুরু | বাংলাদেশের বার্তা 

আপডেট সময় : ০৮:৪৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩