ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

শিল্পী শাহাবুদ্দিনকে নিয়ে রাবিতে আলোকচিত্র প্রদর্শনী | বাংলাদেশের বার্তা 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৩:৩৩:৩২ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৯৭২৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মনির হোসেন মাহিন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক,রাবি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চিত্রশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদকে নিয়ে আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

শনিবার (০৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন একাডেমিক ভবনে এই প্রদর্শনীর উদ্বোধন করেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

আলোকচিত্রশিল্পী ইফতেখার ওয়াহিদ ইফতি আয়োজিত এই প্রদর্শনী আগামী বুধবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। শিল্পী শাহাবুদ্দিন আহমেদের বিভিন্ন সময়ের অর্ধশত আলোকচিত্র প্রদর্শনীটিতে স্থান পেয়েছে। পাঁচ দিনব্যাপী আয়োজিত এই প্রদর্শনীটির উদ্বোধনীর পূর্বে চারুকলা অনুষদ প্রাঙ্গণের মুক্তমঞ্চে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

চারুকলা অনুষদের অধিকর্তা অধ্যাপক মোহাম্মদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এছাড়া আলোচনা সভার মধ্যমনী হিসেবে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী ও মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ।

সভায় শিল্পী শাহাবুদ্দিন বলেন, নবীন চিত্রশিল্পীদের ছবি আঁকা শেখার জন্য ভালো শিল্পী বাছাই করতে হবে। আর এজন্য সাধনাও করতে হবে। অনেকে শিল্প নিয়ে সুন্দর কথা বলতে পারলেও ভালো কাজ করতে পারেনা। একেকজন একেক ক্ষেত্রে দক্ষ। এজন্য আমি যতবার শিল্পকর্ম নিয়ে বলতে যাচ্ছি, ততবারই পিছিয়ে যাচ্ছি, যেন আমি কিছুই জানিনা। আমি মেঘনার তীরে বেড়ে ওঠা মানুষ। এজন্য আমার ছবির ব্যাকগ্রাউন্ড বা ছবিতে পানি পানি ভাব আছে, আর রক্তের ভাব আছে। কারণ রক্ত না থাকলে তো যে কেউ মৃত।

রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিল্পী শাহাবুদ্দিনের উপস্থিতি আমাদের ঋগ্ধ করেছে। ১৯৭০ সালে যখন দুর্বোধ্য চিত্রকলার একটা জগৎ সৃষ্টি হয়েছিল, তার সঙ্গে কিন্তু শিল্পী শাহাবুদ্দিন গাট ছাড়া বাঁধেননি। উনি নিজের একটি চিত্রজগৎ সৃষ্টি করেছেন। তার জীবনটিই এক বিশাল ক্যানভাস। এসময় তিনি রাজশাহীতে রাসিক মেয়রের পক্ষ থেকে শিল্পী শাহাবুদ্দিনের নামে নির্মাণ করতে যাওয়া গ্যালারিটি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে স্থাপনের আশাবাদ ব্যক্ত করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন তার বক্তব্যে বলেন, আমি অত্যন্ত আনন্দিত যে এমন মাপের একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিকে রাজশাহী এনে সংবর্ধনা দিতে পারলাম।

আমি গত শুক্রবার নগরভবনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বলেছি যে রাজশাহীতে বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিনের নামে একটি আর্ট গ্যালারী করা হবে। রাবি উপাচার্য যেহেতু বলেছেন ক্যাম্পাসে এই গ্যালারী নির্মাণ করলে চারুকলার শিক্ষার্থীরা উপকৃত হবে।

বিশ্ববিদ্যালয়ে যেহেতু প্রচুর জায়গা, তারা যদি একটি সুন্দর জায়গা নির্ধারণ করে দেন তাহলে আগামী তিনমাসের মধ্যে এখানেই গ্যালারীটির ভিত্তি প্রস্তর নির্মাণ করা হবে।

চারুকলা অনুষদের শিক্ষার্থী মাহমুদুল ইসলাম মুন্না ও ইশরাত মেহেজাবীন হৃদির যৌথ সঞ্চলনায় আলোচনা সভায় শিল্পী শাহাবুদ্দিন আহমেদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন বাংলাদেশ ইতিহাস সমিতির সভাপতি ও রাবির ইতিহাস বিভাগের অধ্যাপক আবুল কাশেম, বিশেষ আলোচকের বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনার কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার এবং আইএফআইসি ব্যাংক লিমিটেডের নির্বাহী ব্যবস্থাপনা পরিচালক গীতাংকা দেবদীপ দত্ত।

এছাড়া আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন ইন্ট্রা-রেড কমিউনিকেশনস্ লিমিটেড (আইআরসি) ও শিলালিপির ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম সুমন।

আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাবি উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে। এসময় চারুকলা অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

http://এইচ/কে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিল্পী শাহাবুদ্দিনকে নিয়ে রাবিতে আলোকচিত্র প্রদর্শনী | বাংলাদেশের বার্তা 

আপডেট সময় : ০৩:৩৩:৩২ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩