ঢাকা ০২:০৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

রাবিতে শ্রুতি লেখক শিক্ষার্থীরা পাবে ঘন্টা প্রতি অতিরিক্ত ১০ মিনিট | ক্যাম্পাস

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৪:২৩:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৯৬৯৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মনির হোসেন মাহিন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি:

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শ্রুতি লেখক শিক্ষার্থীদের জন্য প্রতি ঘন্টায় ১০ মিনিট অতিরিক্ত সময় বৃদ্ধি করে সিন্ডিকেটে আইন পাশ করা হয়েছে। গত (২৫ জানুয়ারি) বিকেলে ৫১৯তম সিন্ডিকেট সভায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরীক্ষার সময় বৃদ্ধির এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে এ বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নূর।

তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে যে সকল প্রতিবন্ধী শিক্ষার্থীর শ্রুতি লেখক প্রয়োজন তাদের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সিন্ডিকেটে আলোচনা সাপেক্ষে পরীক্ষায় প্রতি ঘন্টায় অতিরিক্ত ১০ (দশ) মিনিট সময় বৃদ্ধি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে পিছনে ফেলে সমাজ কখনো উন্নয়নের দিকে ধাবিত হতে পারবে না। তাদের সুবিধার জন্যই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। এ পদক্ষেপ শ্রুতি লেখক শিক্ষার্থীর জন্য অনেকটাই সুবিধা বয়ে আনবে বলে আমি আশাবাদী।

উল্লেখ্য, যে সকল শিক্ষার্থীর শ্রুতি লেখক প্রয়োজন না হলেও হাতে লিখতে সমস্যা রয়েছে। যারা পা দিয়ে লিখে ও যে হাত দিয়ে লিখে সেটি দূর্বল ও নাজুক তারাও একই হারে সময় পাবে। এক্ষেত্রে শর্ত থাকে যে, উল্লিখিত শিক্ষার্থীদেরকে রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চীপ মেডিকেল অফিসারের সুপারিশ ও প্রত্যয়নপত্র দাখিল করতে হবে।

এ প্রস্তাবটি সিন্ডিকেটে পাশ হওয়ার পর একে সাধুবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে থাকা প্রতিবন্ধী সংগঠন ফিজিক্যালি চ্যালেঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ)।

বিশ্ববিদ্যালেয়র পিডিএফের সভাপতি আশিকুর রহমান সোহাগ বলেন, এমন যুগোপযোগী সিদ্ধান্ত সিন্ডিকেটে পাশ করার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। এ সিদ্ধান্ত শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যে নয় বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে চালু করা হোক। যারা শ্রুতি লেখক রয়েছে তারা নিয়ম বেধে দেওয়া সময়ের মধ্যে কোনোভাবেই পরীক্ষা শেষ করতে পারে না ফলে তাদের জন্য এটা অনেক বড় সুখবর। এমন শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রশাসনকে আবারও ধন্যবাদ জানান এ সভাপতি।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
23 February 2023

রাবিতে শ্রুতি লেখক শিক্ষার্থীরা পাবে ঘন্টা প্রতি অতিরিক্ত ১০ মিনিট | ক্যাম্পাস

www.Bangladesherbarta.com

রাবিতে শ্রুতি লেখক শিক্ষার্থীরা পাবে ঘন্টা প্রতি অতিরিক্ত ১০ মিনিট | ক্যাম্পাস

আপডেট সময় : ০৪:২৩:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩