ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

রাবিতে তিন দিনব্যাপী জলরঙ কর্মশালা ‘জলছন্দ’ | বাংলাদেশের বার্তা 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৫:১৭:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৯৭৫৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মনির হোসেন মাহিন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক,রাবি:

সবার মাঝে জলরঙ ছড়িয়ে দিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হয়েছে তিন দিনব্যাপী জলরঙ কর্মশালা ‘জলছন্দ’। কর্মশালাটির আয়োজন করেছে রাবি’র জলরঙ প্রেমীদের গ্রুপ ‘জলটল’।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমী প্রাঙ্গনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এদিন সকালে চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলী অনুষ্ঠানের উদ্বোধন করেন।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন নবীন জলরঙ শিল্পী শাহানূর মামুন। এছাড়াও আগামী সোমবার রাজশাহীর পদ্মা নদীর তীরে এবং মঙ্গলবার পুঠিয়া রাজবাড়িতে বাকি দু’দিনের কর্মশালাটি অনুষ্ঠিত হবে।

এরআগে কর্মশালায় অংশগ্রহণকারী সকলকে আইডি কার্ড ও জলরঙ পেপার তুলে দেয়া হয়। তিন দিনব্যাপী কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের আঁকা ছবি প্রদর্শনী করা হবে। এবং সেখান থেকে তিনজনকে অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

জলটল গ্রুপের প্রতিষ্ঠাতা প্রশান্ত মন্ডল বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জলরঙ কর্মশালা হয়না বললেই চলে। বাংলাদেশে যত কর্মশালা হয় তার বেশিরভাগ কর্মশালা ঢাকা কেন্দ্রিক। আর ঢাকাতে সব শিক্ষার্থীদের যাওয়ার সুযোগও হয়না। ফলে জলরঙ শিখার ক্ষেত্রে ঢাকার বাইরের শিক্ষার্থীদের জন্য একটি প্রতিবন্দকতা। সেদিক চিন্তা করে জলটল গ্রুপ রাজশাহীতে এই কর্মশালার আয়োজন করেছে। আমি আশা করছি এতে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী বিশেষভাবে উপকৃত হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের প্রফেসর ড. সিদ্ধার্থ শঙ্কর তালুকদার, গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের অধ্যাপক প্রফেসর ড. সুভাষ চন্দ্র সুতার প্রমুখ।

‘এক সাথে আঁকি, এক সাথে শিখি’ স্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একঝাঁক তরুণ-তরুণী নিয়ে গড়ে ওঠে জলরঙ প্রেমীদের গ্রুপ ‘জলটল’। ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে সবার মাঝে জলরঙ ছড়িয়ে দিচ্ছেন তাঁরা।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
26 February 2023

রাবিতে তিন দিনব্যাপী জলরঙ কর্মশালা 'জলছন্দ' | বাংলাদেশের বার্তা 

www.Bangladesherbarta.com

রাবিতে তিন দিনব্যাপী জলরঙ কর্মশালা ‘জলছন্দ’ | বাংলাদেশের বার্তা 

আপডেট সময় : ০৫:১৭:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩