ঢাকা ০২:০৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

খুবির সামাজিক বিজ্ঞান স্কুলের নতুন ডিন অধ্যাপক আব্দুল্লাহ আবুসাঈদ |

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০১:০৪:০৮ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
  • / ৯৬৮৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবির হাসান, খুবি প্রতিনিধি।

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সামাজিক বিজ্ঞান স্কুলের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. আব্দুল্লাহ আবুসাঈদ খান। আজ রবিবার (০৫ মার্চ) দুপুর ২ টায় আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বগ্রহণ করেন।

এর আগে গত ২৮শে ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়। সদ্য বিদায়ী ডিন, অর্থনীতি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাসিফ আহসানের স্থলাভিষিক্ত হন তিনি।

অফিস আদেশে জানা যায়, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. নাসিফ আহসান এর ডিনের মেয়াদ শনিবার (৪ মার্চ) শেষ হয়। খুবির আইন ১৯৯০ এর ২৮ (৫) ধারা মোতাবেক ঐ স্কুলের অধিন সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. আব্দুল্লাহ আবুসাঈদ খান-কে পরবর্তী ০২(দুই) বছর মেয়াদে সমাজিক বিজ্ঞান স্কুলের ডিন এর দায়িত্ব প্রদান করা হয়। এ দায়িত্ব তিনি তার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে পালন করবেন এবং বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন।

এছাড়াও অধ্যাপক ড. আব্দুল্লাহ আবুসাঈদ খান বর্তমানে একই স্কুলের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

নবনিযুক্ত ডিন হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান স্কুলের একাডেমিক ও গবেষণা কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন৷

অর্থনীতি, সমাজবিজ্ঞান, উন্নয়ন অধ্যয়ন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ নবনিযুক্ত ডিনকে অভিনন্দন জানান এবং বিদায়ী ডিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন৷

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
05 March 2023

খুবির সামাজিক বিজ্ঞান স্কুলের নতুন ডিন অধ্যাপক আব্দুল্লাহ আবুসাঈদ |

www.Bangladesherbarta.com

খুবির সামাজিক বিজ্ঞান স্কুলের নতুন ডিন অধ্যাপক আব্দুল্লাহ আবুসাঈদ |

আপডেট সময় : ০১:০৪:০৮ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩