ঢাকা ০২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

রায়গঞ্জে নেশাযুক্ত খাবার খাইয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১২:৫১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
  • / ৯৭৬৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাব্বির মির্জা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জে নেশাযুক্ত খাবার খাইয়ে ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে হাসান আলী (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ মার্চ) সকালে উপজেলার ধানগড়া ইউনিয়নের বাশুরিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হাসান আলী নির্যাতিত স্কুলছাত্রীর বাড়ি সংলগ্ন তার শ্বশুড় আব্দুস ছামাদ শেখের বাড়িতে ঘরজামাই থাকতেন। ভিকটিম বাশুড়িয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল

এদিকে এ ধর্ষণের ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। বিবরণে তিনি উল্লেখ করেন, অভিযুক্ত হাসান আলী নির্যাতিত স্কুলছাত্রীর নিকটাত্মীয়।

বৃহস্পতিবার (০৯ মার্চ) মধ্যরাতে ওই ছাত্রী প্রকৃতির ডাকে ঘরের বাইরে এলে হাসান আলী আত্মীয়তার সুবাদে তাকে ঘরে ডেকে নেন। পরে তাকে ফুসলিয়ে নেশাযুক্ত খাবার খাওয়ান। ভিকটিম অচেতন হয়ে পড়লে তাকে রাতভর ধর্ষণ করা হয়। এক পর্যায়ে জ্ঞান ফিরলে ধর্ষিতা স্কুলছাত্রী চিৎকারে করে। এ সময় তার বাড়ির লোকেরা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হাসপাতালে ভর্তি করেন।

রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান জানান, ধর্ষণ মামলা দায়েরের পর মঙ্গলবার সকালে হাসান আলীকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ধর্ষিতা স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রায়গঞ্জে নেশাযুক্ত খাবার খাইয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

আপডেট সময় : ১২:৫১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩