ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

গুচ্ছ পদ্বতি বাতিলের দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন | বাংলাদেশের বার্তা 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৬:৩৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩
  • / ৯৭০৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইবি প্রতিনিধি :

গুচ্ছ প্রক্রিয়া থেকে বেরিয়ে এসে নিজস্ব পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার (১৯ মার্চ) সকাল ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের পাদদেশে ইবিকে গুচ্ছ প্রক্রিয়া থেকে বেরিয়ে আসার দাবিতে ইবি শিক্ষার্থীরা মানববন্ধন করেন।

এসময় শিক্ষার্থীরা ‘গুচ্ছ হটাও বিশ্ববিদ্যালয় বাঁচাও, গুচ্ছের জটিল ভর্তি কার্যক্রম রহিত করো, বিশ্ববিদ্যালয়ের অতীত ঐতিহ্য ফিরিয়ে দাও, সময় বিনষ্টকারী গুচ্ছ কার্যক্রম বাতিল করো, গুচ্ছের পরিণতি বিশ্ববিদ্যালয়ের অবনতি, এক দফা এক দাবি, গুচ্ছ থেকে হোক মুক্তি সহ নানা হাতে লেখা পোস্টার নিয়ে মানববন্ধন করেন।মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন বিভাগের প্রায় ১০/১২ জন শিক্ষার্থী।

মানবন্ধনে অংশ নেয়া বাংলা বিভাগের শিক্ষার্থী আলীম জানান, গুচ্ছ প্রক্রিয়ায় আমাদের শুধু সময়ক্ষেপণ হয়েছে। এ প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য প্রকৃত মেধাবী শিক্ষার্থী খুঁজে পাচ্ছিনা।

আমাদের ইবির পূর্বে যে একটা ব্র‍্যান্ড ভ্যালু ছিলো তা আমরা হারিয়েছি গুচ্ছে এসে। এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় আশেপাশ থেকে আসা শিক্ষার্থীরাই। আমাদের একটাই দাবি আজকের একাডেমিক কাউন্সিলের মিটিং এ ইবি গুচ্ছ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত আসুক।

উল্লেখ্য, এর আগে গুচ্ছে অংশগ্রহণ না করা নিয়ে বিবৃতি দেয় ইবির শিক্ষকরা। পরবর্তীতে শিক্ষকদের সাথে প্রশাসনের সভায়ও গুচ্ছে না থাকার বিষয়টি জানায় শিক্ষকরা। আজ একাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গুচ্ছ পদ্বতি বাতিলের দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন | বাংলাদেশের বার্তা 

আপডেট সময় : ০৬:৩৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩