ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

পাঁচ দশকেও গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়া হতাশাব্যাঞ্জক- রাবি উপাচার্য

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১০:১৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
  • / ৯৭২৯ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মনির হোসেন মাহিন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, পাকিস্থানিরা বলে এটা গনহত্যা নয়,কিন্তু গনহত্যার সংজ্ঞা অনুসারে এটা অবশ্যই একটি গনহত্যা। পাঁচ দশক পেরিয়ে গেলেও আমরা পাকিস্তানিদের নারকীর গণহত্যার স্বীকৃতি পাইনি।

শুক্রবার (২৪ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করা হলেও তাঁর আলো সর্বত্র বিরাজমান। সেই আলো দিয়েই আমরা সকল বাঁধা উপেক্ষা করে এগিয়ে যাবো। আমরা সবাই একসাথে মিলে দাবি জানালে অবশ্যই খুব দ্রুত জাতীয় গনহত্যা দিবসকে আন্তর্জাতিক সীকৃতি হিসেবে ঘোষণা দিবে জাতিসংঘ।

এছাড়াও আলোচনায় সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আজম বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী যে সামরিক অভিযান পরিচালনা করেছিল সেখানে কমপক্ষে ৫০ হাজার মানুষকে হত্যা করা হয়। শুধু ২৫ মার্চ নয়, স্বাধীনতা যুদ্ধের নয় মাসে যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে তারপরও কেন এটিকে জেনোসাইড হিসেবে সংজ্ঞায়িত করা হবে না? জাতিসংঘ জেনোসাইড কনভেনশন অনুসারে দিবসটির আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানান তিনি।

জাতীয় গণহত্যা দিবস উপলক্ষ্যে ওয়ান বাংলাদেশের আয়োজনে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, ওয়ান বাংলাদেশের সভাপতি অধ্যাপক মোঃ রশীদুল হাসান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়-এর অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী শম্পা, এবং রাবির উপ-উপাচার্যদ্বয় ড. সুলতান-উল-ইসলাম এবং ড. হুমায়ুন কবীর।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাঁচ দশকেও গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়া হতাশাব্যাঞ্জক- রাবি উপাচার্য

আপডেট সময় : ১০:১৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩