ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

রাবিতে ২ দিনব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী | বাংলাদেশের বার্তা 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৯:১০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩
  • / ৯৭২০ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মনির হোসেন মাহিন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি:

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চলছে মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক প্রামাণ্য স্থিরচিত্র প্রদর্শনী। দুই দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘সংস্কৃতায়ন’। স্থিরচিত্র প্রদর্শনী দেখতে ভিড় জমিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

শনিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে এ প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক ড. এম হুমায়ুন কবীর।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, এই স্থিরচিত্র প্রদর্শনীতে প্রায় ১০০টি চিত্র প্রদর্শনী স্থান পেয়েছে। এখানে ভাষা আন্দোলন, ছয় দফা দাবি, গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বিজয় দিবস, বঙ্গবন্ধুসহ বিভিন্ন চিত্র স্থান পেয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, তৎকালীন সময়ে সাংবাদিকদের ক্যামারা দিয়ে তুলা ছবিগুলোকে সংরক্ষণ করে এ আয়োজন করেছেন সংস্কৃতায়ন সংগঠন। দুই দিনব্যাপী আয়োজন আগামীকাল রোববার বিকেল ৪ টা পর্যন্ত চলবে।

প্রদর্শনী দেখতে এসেছেন লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সাথী আক্তার। তিনি বলেন, আমি এখানে এসে প্রায় মুক্তিযুদ্ধ ভিত্তিক শতাধিক স্থিরচিত্র দেখতে পেয়েছি। দেশকে স্বাধীন করার জন্যে যারা নিজেকে বিলীন করে দিয়েছেন এবং তাদের আত্মত্যাগ সম্পর্কে আমরা এখানে এসে জানতে পারছি। এতো সুন্দর আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ সংস্কৃতায়ন সংগঠনকে।

আরেক শিক্ষার্থী ইউসুফ শরীফ বলেন, ১৯৭১ সালে ২৫ মার্চে কালো রাতে পাকিস্তানীরা আমাদের দেশে যে হত্যাযজ্ঞ চালিয়েছিলো তা আমরা সবাই জানি। কিন্তু এটাকে স্থির চিত্রের মাধ্যমে তুলে ধরে আমাদের মাঝে আবারও সচেতন করায় ধন্যবাদ জানাচ্ছি সংস্কৃতায়কে।

এ প্রদশনী দেখতে আসেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. অধ্যাপক মুহম্মদ নূরুল্লাহ্। তিনি এ স্থিরচিত্র প্রদর্শনী আয়োজনকে ভুয়সী প্রশংসা করে বলেন, এ আয়োজন বর্তমান সময়ে খুব প্রয়োজন। শিক্ষার্থী মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এর মাধ্যমে জানতে পারবে। একজন শিক্ষার্থীকে দেশ সম্পর্কে জানানো এবং সচেতন করার আমাদের দায়িত্ব।

স্থির চিত্র প্রদশর্নীর আয়োজনের দায়িত্বে থাকা লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক স্বপ্নীল রহমান বলেন, আমাদের সংগ্রাম, সংস্কৃতি, মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে আমাদের এ আয়োজন। এ চিত্র প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের জ্ঞানকে আরও প্রসারিত করতে পারবে এবং দেশ সম্পর্কে অনেক তথ্য এখানে তারা জানতে পারবে বলে জানান তিনি।

এ আয়োজনের আহবায়ক সুখন সরকার বলেন, শিক্ষার্থীদের মাঝে ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ঘটনা সম্পর্কে জানানে আমাদের এ আয়োজন। এখানে প্রায় শতাধিক স্থিরচিত্র রয়েছে। একজন শিক্ষার্থী যদি এক থেকে শুরু করে শেষ পর্যন্ত এ স্থিরচিত্রগুলো পরিদর্শন করে তাহলে সে ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারবে। বর্তমান সময়ে আমাদের সঠিক ইতিহাসকে বিকৃত করা হচ্ছে। সঠিক ইতিহাস শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে আমরা প্রতি বছর এ আয়োজন করে থাকি।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
25 March 2023

রাবিতে ২ দিনব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী | বাংলাদেশের বার্তা 

www.Bangladesherbarta.com

রাবিতে ২ দিনব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী | বাংলাদেশের বার্তা 

আপডেট সময় : ০৯:১০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩