ঢাকা ১২:৩১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

কক্সবাজার পৌর নির্বাচনে মেয়র পদে ৭ জনসহ মনোনয়ন পত্র নিলেন ১১০ জন

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১১:৩৬:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩
  • / ৯৬৯৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজিজ উদ্দিন:

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ১২ জুন কক্সবাজার পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৬ মে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন, ১৮ মে যাচাই বাছাই এবং ২৫ মে প্রত্যাহারের শেষ দিন। কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই নির্বাচনী মাঠে উত্তাপ ছড়িয়ে পড়েছে। কক্সবাজার শহরজুড়ে এখন আলোচনার বিষয় পৌর নির্বাচন।

শুক্রবার (১২ মে) সকাল সাড়ে ১১টার সময় পৌর নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা এবং কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদত হোসেন মুঠোফোনে জানান চলতি মাসের ১১মে পর্যন্ত কক্সবাজার নির্বাচন অফিস থেকে মেয়র পদে মনোনয়ন সংগ্রহ করেছেন ৭ জন প্রার্থী, সাধারণ কাউন্সিলর পদে ৮৪ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৯ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

তিনি আরো জানান, মেয়র পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী মাবু, স্বতন্ত্র প্রার্থী মাসেদুল হক রাসেদ, জোসনা হক, জগদীশ বড়ুয়া পার্থ, মোহাম্মদ আল যুবায়ের চৌধুরী, সরওয়ার কামাল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মোঃ জাহেদুর রহমান।

সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে ৮ জন, ২ নং ওয়ার্ডে ৮ জন, ৩ নং ওয়ার্ডে ৭ জন, ৪ নং ওয়ার্ডে ১০ জন, ৫ নং ওয়ার্ডে ৮ জন, ৬ নং ওয়ার্ডে ৯ জন, ৭ নং ওয়ার্ডে ৭ জন, ৮ নং ওয়ার্ডে ৬ জন, ৯ নং ওয়ার্ডে ৪ জন, ১০ নং ওয়ার্ডে ৩ জন, ১১ নং ওয়ার্ডে ৯ জন এবং ১২ নং ওয়ার্ডে ৫ জন সম্ভাব্য কাউন্সিল পদপ্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১,২,৩ নং ওয়ার্ডে ৩ জন, ৪,৫,৬ নং ওয়ার্ডে ৭ জন, ৭,৮,৯ নং ওয়ার্ডে ৭ জন এবং ১০,১১,১২ নং ওয়ার্ডে ২ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

তিনি আরো জানান, মনোনয়ন ফরম সংগ্রহের শেষ ১৪মে পর্যন্ত। হয়ত তার মধ্যে আরো অনেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারে।

আসন্ন কক্সবাজার পৌর নির্বাচনে এবার ভোট দিবেন ৯৫ হাজার ৩৮৬ ভোটার।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
12 May 2023

কক্সবাজার পৌর নির্বাচনে মেয়র পদে ৭ জনসহ মনোনয়ন পত্র নিলেন ১১০ জন

www.Bangladesherbarta.com

কক্সবাজার পৌর নির্বাচনে মেয়র পদে ৭ জনসহ মনোনয়ন পত্র নিলেন ১১০ জন

আপডেট সময় : ১১:৩৬:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩