ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

বরগুনায় শোক দিবসের আলোচনায় অংশ নেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১১:২৮:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২
  • / ৯৭২১ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ মেজবাহ উদ্দিন, বরগুনা 

আজ সোমবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমীর সামনে ঘণ্টাব্যাপী বরগুনায় শোক দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সংঘর্ষের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এসময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা এছাড়াও ইটপাটকেল ছুড়ে আতংকের সৃষ্টি করা হয়। আহত হয়েছে অনেকেই।

প্রতক্ষদর্শীরা জানান, সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা অর্পন করে জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জেলা শিল্পকলা একাডেমিতে শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় যোগ দিতে আসেন।

এসময় ছাত্রলীগ নয়া কমিটির সভাপতি পদবঞ্চিত জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ মোল্লাসহ সমর্থকরা ওই সভায় যান। সকাল ১১ টার দিকে জেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল কবির রেজা নেতাকর্মীদের নিয়ে শিল্পকলায় আসেন।

এরপর কিছুক্ষনের মধ্যেই হই হুল্লুর বেধে যায় এবং তা দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের রূপ নেয়। শুরু হয় দাঙ্গা হাঙ্গামা। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করলে ছাত্রলীগ নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করে। এরপর পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

জেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল কবির রেজা জানান, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শিল্পকলায় প্রবেশের সময় ছাদ থেকে তাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে অজ্ঞাতরা। তাদের ইট-পাটকেলে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, ছাত্রলীগের গ্রুপিং থেকেই ঘটনার শুরু। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে বিশৃংখলা করতে দেয়া হবেনা। দোষী ব্যক্তিদের প্রতি আইনগত ব্যবস্থা গৃহীত হবে।

http://এইচ/কে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বরগুনায় শোক দিবসের আলোচনায় অংশ নেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ

আপডেট সময় : ১১:২৮:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২