ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৫:৪৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩
  • / ৯৬৯৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। সোমবার (২৯ মে) সকাল ৯টায় ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চার শিফটের মধ্যে সকাল ৯টায় প্রথম শিফটে ‘সি’ ইউনিটের প্রায় ১৯ হাজার ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নিচ্ছে। চার শিফটে মোট ৭৫ হাজার ৪০০ জন ভর্তিচ্ছু পরীক্ষা দেবে।

‘সি’ ইউনিটে বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত ২৬টি বিভাগ অন্তর্ভুক্ত আছে।

এবারের ভর্তি পরীক্ষায় বিশেষ কোটাসহ মোট আসন সংখ্যা ৪ হাজার ৪৮৭টি। এই আসনের বিপরীতে মোট ১ লাখ ৭৬ হাজার ৩০০টি চূড়ান্ত আবেদন জমা হয়েছে। এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে গতকাল থেকে ক্যাম্পাসে আসতে শুরু করেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন ভবনের মূল ফটকের সামনে সাড়িবদ্ধভাবে এক এক করে পরীক্ষার হলে ঢুকতে দেখা গেছে ভর্তিচ্ছুদের।

এদিকে ঢাকা থেকে আসা জাহাঙ্গীর আলম নামে একজন অভিভাবক বলেন, কয়েকটা জায়গায় পরীক্ষা দিতে নিয়ে গেছি মেয়েকে। সুশৃঙ্খল ও অসাধারণ আয়োজন। তবে ঢাকা থেকে আসা, টিকেট পাওয়া, আবাসন নিয়ে একটু দুশ্চিন্তার মধ্য দিয়ে গেছি। চান্স পেলে মেয়েকে এখানেই ভর্তি করাব। তবে এই আয়োজন যদি বিভাগীয় শহরগুলোতে করা যেত ভোগান্তি অনেকাংশে কমে আসত।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক বলেন, ভর্তি পরীক্ষায় জালিয়াতি চক্রসহ যেকোনে অঘটন ঘটনা রোধ করতে আইন শৃঙ্খলা বাহিনী সদা তৎপর রয়েছে। পুলিশ, গোয়েন্দা, বিএনসিসি, রোভার স্কাউটসহ অন্যান্য বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন তিনি।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
28 May 2023

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

www.Bangladesherbarta.com

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

আপডেট সময় : ০৫:৪৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩