ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

জবি সাংবাদিক সমিতির আহ্বায়ক সাঈদ, সদস্য সচিব অপূর্ব

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০১:৫৭:২০ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
  • / ৯৭৫৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) চার সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক যায় যায় দিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু সাইদ চৌধুরীকে আহ্বায়ক ও আমাদের নতুন সময়ের প্রতিনিধি অপূর্ব চৌধুরীকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (১১ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনস্থ সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য দুই সদস্য হলেন—দৈনিক শেয়ারবিজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আশিকুল ইসলাম ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মাহির আমিন মিলন।

এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির গঠনতন্ত্রের ধারা ১৫ (পনের) এর বিশেষ পরিস্থিতির ভিত্তিতে আজ ১১/০৬/২০২৩ তারিখে সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সাধারণ সভা আহ্বান করা হয়। সাধারণ সভায় উপস্থিত দুই-তৃতীয়াংশ সদস্যের সিদ্ধান্ত অনুযায়ী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২৩-২৪ বিলুপ্ত ঘোষণা করা হলো। একইসঙ্গে সাংবাদিক সমিতির কার্যক্রম গতিশীল করার জন্য সমিতির ধারা ৯ (নয়) অনুযায়ী ৪ (চার) সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

উক্ত কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
11 June 2023

জবি সাংবাদিক সমিতির আহ্বায়ক সাঈদ, সদস্য সচিব অপূর্ব

www.Bangladesherbarta.com

জবি সাংবাদিক সমিতির আহ্বায়ক সাঈদ, সদস্য সচিব অপূর্ব

আপডেট সময় : ০১:৫৭:২০ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩