ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

এক দফা’র দাবিতে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা।

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৪:৫৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
  • / ৯৭০৫ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানী প্রতিনিধি।

‘এক দফা’ নিয়ে আজ মাঠে নামছে বিএনপি। এরই ধারাবাহিকতায় আজ বুধবার (১২ জুলাই) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে দলটি। সমাবেশ ঘিরে ইতোমধ্যে নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা।

বিএনপির আজকের সমাবেশ শুরু হবে দুপুর ২টায়। যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশ ঘিরে সকাল থেকে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা এবং আশপাশের জেলাগুলো থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা নয়াপল্টনে আসতে শুরু করেছেন। তাদের অনেকে গতকাল মঙ্গলবার রাতেই ঢাকায় এসেছেন বলে জানা গেছে।

এদিকে একই দিন বিকেল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেট সংলগ্ন স্থানে শান্তি সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।এর আগে ২৩ শর্তে আওয়ামী লীগ ও বিএনপিকে ঢাকায় সমাবেশ করার অনুমতি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

একই দিনে বৃহৎ দুই রাজনৈতিক দলের পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাদা পোশাকধারী পুলিশও দায়িত্ব পালন করবে বলে জানা গেছে।

বিএনপির আজকের সমাবেশ ঘিরে রাজধানীর পাড়া-মহল্লায় মাইকিংসহ নানামুখী প্রচার চলছে। নগরবাসীকে সমাবেশে যোগদানের আহ্বান জানাচ্ছে দলটি। জানা গেছে, এ সমাবেশ থেকে এক দফা আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
11 July 2023

এক দফা’র দাবিতে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা।

www.Bangladesherbarta.com

এক দফা’র দাবিতে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা।

আপডেট সময় : ০৪:৫৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩