ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় বহিরাগত শিক্ষার্থীর হাতে সহকারী প্রক্টর লাঞ্ছিত; আটক-১

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০২:৪৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
  • / ৯৭৩১ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মনির হোসেন মাহিন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক,রাবি:

অপ্রীতিকর অবস্থা ঠেকাতে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বহিরাগত শিক্ষার্থীর হাতে বিশ্ববিদ্যালয়ের এক সহকারী প্রক্টর লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (১৩ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরাতন শেখ রাসেল স্কুল মাঠে এ লাঞ্ছিতের ঘটনা ঘটে। এ ঘটনায় এক বহিরাগতকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বহিরাগত শিক্ষার্থীর নাম আরিফ মাখদুম। তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সান্ধ্যকালীন কোর্সে মাস্টার্স ভর্তি আছেন। তার বাসা নওগাঁ জেলার মান্দা থানায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বহিরাগত শিক্ষার্থী মেয়ে নিয়ে বিশ্ববিদ্যালয়ের পুরাতন শেখ রাসেল স্কুল মাঠে অপ্রীতিকর অবস্থায় বসা ছিলেন। ওই সময় ভুক্তভোগী সহকারী প্রক্টর তার পরিচয় জানতে চাইলে তাকে লাঞ্ছিত করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ও প্রক্টরিয়াল টিম মিলে তাকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসে। পরে তাকে মতিহার থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আসাবুল হক বলেন, বহিরাগত এক শিক্ষার্থী আমাদের এক শিক্ষককে লাঞ্ছিত করেছেন। আমরা ওই শিক্ষার্থীকে আটক করে প্রক্টর অফিসে জিজ্ঞেসাবাদ শেষে পুলিশের কাছে সোপর্দ করি। আইনানুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে মতিহার থানার পরিদর্শক রুহুল আমিন বলেন, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে লাঞ্ছিত করায় এক বহিরাগতকে আটক করা হয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে এখনো মামলা করা হয়নি। মামলা হলে আইনানুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজশাহী বিশ্ববিদ্যালয় বহিরাগত শিক্ষার্থীর হাতে সহকারী প্রক্টর লাঞ্ছিত; আটক-১

আপডেট সময় : ০২:৪৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩