ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

রাবির ‘এ’ ইউনিটের ইংরেজি লিখিত পরীক্ষার ফল প্রকাশ

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৩:৩৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
  • / ৯৭৬৯ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক,রাবি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ইংরেজি লিখিত পরীক্ষাসহ সংগীত, নাট্যকলা এবং চারুকলা অনুষদের ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ওয়েবসাইটে গিয়ে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবে।

শনিবার (১৫ জুলাই) রাতে ‘এ’ ইউনিটের সমন্বয়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

এতে জানানো হয়, এসব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীসহ গত ৩০ মে অনুষ্ঠিত বহুনির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণদের সাবজেক্ট চয়েস আগামী ১৭ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত অনলাইনে নির্ধারিত ফরমে বাধ্যতামূলকভাবে পূরণ করতে হবে। সাবজেক্ট চয়েস ফরম পূরণ না করলে ‘এ’ ইউনিটে তার ভর্তির সুযোগ থাকবে না।

সাবজেক্ট চয়েস প্রদানের পর তদানুযায়ী কোনো নির্দিষ্ট বিভাগে ভর্তির জন্য নির্বাচিত হলে সেই বিভাগে অবশ্যই ভর্তি হতে হবে। নতুবা ‘এ’ইউনিটে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে এবং পরবর্তীতে ‘এ’ ইউনিটের কোন বিভাগে ভর্তির আর কোন সুযোগ থাকবে না।

আগামী ২৬ জুলাই বিভাগসমূহের নির্ধারিত আসন সংখ্যা অনুযায়ী ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত তালিকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে (www.ru.ac.bd) প্রকাশ করা হবে।

মেধা তালিকাভুক্ত পরীক্ষার্থীদের সাক্ষাৎকার ও ভর্তি কার্যক্রম ১ আগস্ট থেকে শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাবির ‘এ’ ইউনিটের ইংরেজি লিখিত পরীক্ষার ফল প্রকাশ

আপডেট সময় : ০৩:৩৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩