ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

ভোট দিতে পারবেন না হিরো আলম

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৫:১৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
  • / ৯৭১৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানী প্রতিনিধি। 

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ভোট দিতে পারবেন না। শুধু হিরো আলম নন, একাধিক প্রার্থী নিজেকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন না।

হিরো আলম ঢাকা-১৭ আসনের ভোটার নন, তিনি বগুড়ার ভোটার। নির্বাচনী আইন অনুযায়ী, সংসদ নির্বাচনে যে কোন আসন থেকে নির্বাচন করার সুযোগ আছে। তবে যেখানে ভোটার, সেই আসন ছাড়া ভোট দেওয়ার সুযোগ নেই প্রার্থীর।

এদিকে, এই আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হলেও প্রত্যেকটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে। সকাল ৮টা থেকে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ব্যালট পেপারে বিকেল ৪টা পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ।

রাজধানীর গুলশান, বনানী, ভাসানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭
এই আসনের মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৮০।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন ৮ জন। তাদের মধ্যে দলীয় প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগের মোহম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টি-জাপার সিকদার আনিসুর রহমান, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান রাশেদ , তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. আকবর হোসেন। আর স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে রয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর মো. আশরাফুল আলম (হিরো আলম) ও মো. তারিকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভোট দিতে পারবেন না হিরো আলম

আপডেট সময় : ০৫:১৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩