ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

বিএনপির মহাসমাবেশের দিন ‘তারুণ্যের জয়যাত্রা’ করার ঘোষনা যুবলীগের

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৩:৫৩:১৪ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩
  • / ৯৭১৯ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানী প্রতিনিধি। 

যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ হওয়ার কথা ছিল আগামীকাল সোমবার। যুবলীগ এই তারিখ পরিবর্তন করে আগামী ২৭ জুলাই মহাসমাবেশের নতুন তারিখ ঘোষণা করেছে।

আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে যুবলীগ। ২৭ জুলাই সরকার পতনে এক দফা আন্দোলনের অংশ হিসেবে ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি।

ওই দিন দুপুর ২টা থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ-পশ্চিম গেটে ঢাকা বিভাগের আওতাভুক্ত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ মহানগর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, ঢাকা জেলা ও ময়মনসিংহ জেলার সমন্বয়ে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ হবে।

জানতে চাইলে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘আমাদের আমন্ত্রিত অতিথিরা সোমবারের সমাবেশে যোগ দেওয়ার সময় দিতে না পারায় তারিখ পরিবর্তন করে বৃহস্পতিবারে নেওয়া হয়েছে।’

বৃহস্পতিবার বিএনপিরও মহাসমাবেশ রয়েছে, এতে সংঘর্ষের আশঙ্কা আছে কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের নেতা–কর্মীদের শান্তিপূর্ণভাবে সমাবেশে যোগ দিতে নির্দেশনা দিয়েছি। সন্ত্রাসীদের দল বিএনপি যদি কোনো ধরনের অরাজকতা করে তাহলে জনগণই তা প্রতিরোধ করবে।’

এর আগে সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের এক দফা দাবিতে আগামী ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেয় বিএনপি। গতকাল শনিবার বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির ঘোষণা দেন।

কর্মসূচির ঘোষণা দিয়ে সমাবেশে নেতা–কর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, মনে রাখতে হবে আমরা একটা নতুন বাংলাদেশের জন্য সংগ্রাম করছি। এখন বক্তব্য নয়। এখন দাবি আদায়ের পালা। দফা এক, দাবি এক-শেখ হাসিনার পদত্যাগ। এক দফা যদি না মানে, তাহলে ফয়সালা হবে রাজপথে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
23 July 2023

বিএনপির মহাসমাবেশের দিন ‘তারুণ্যের জয়যাত্রা’ করার ঘোষনা যুবলীগের

www.Bangladesherbarta.com

বিএনপির মহাসমাবেশের দিন ‘তারুণ্যের জয়যাত্রা’ করার ঘোষনা যুবলীগের

আপডেট সময় : ০৩:৫৩:১৪ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩