ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

এবার বিশ্বকাপ ট্রফির ফটোসেশন হবে পদ্মা সেতুতে

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৪:০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩
  • / ৯৭৭৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৭ থেকে ৯ আগস্ট, তিনদিন ঢাকায় থাকবে ওয়ানডে বিশ্বকাপের ট্রফিটি। ট্রফির বাংলাদেশ ভ্রমণের সূচিও মোটামুটি ঠিকঠাক, এখন শুধু সেটা চূড়ান্ত হওয়া বাকি। প্রাথমিক যে আলোচনা, তাতে এবার বাংলাদেশে এসে পদ্মা সেতুও ঘুরে যাবে বিশ্বকাপের ট্রফিটি।

অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। তার আগে প্রতিবারের মতো বিশ্বভ্রমণে বের হয়েছে ট্রফিটি। বাংলাদেশে আসবে আগামী ৭ আগস্ট।

দেশের একটি শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকের সঙ্গে আলাপে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী কোনো একটা বিশেষ স্থানে বা স্থাপনার সামনে বিশ্বকাপের ট্রফি নিয়ে ফটোসেশন করার রীতি আছে। গতবার যেমন আমরা জাতীয় সংসদ ভবনের সামনে এটা করেছিলাম। এবার পরিকল্পনা আছে পদ্মা সেতুতে ট্রফি নিয়ে ফটোসেশন করার।’

তবে পদ্মা সেতুতে ট্রফি গেলেও সেখানে দেখার সুযোগ পাবেন না সাধারণ মানুষ। ক্রিকেটপ্রেমীদের জন্য ট্রফি প্রদর্শনের ব্যবস্থা হবে ঢাকার বড় কোনো শপিংমলে এবং সেটা সম্ভবত বসুন্ধরা শপিং কমপ্লেক্স।এছাড়া ক্রিকেটারদের ট্রফি দেখা ও ট্রফির সঙ্গে ফটোসেশন হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

গত ২৭ জুন ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ট্রফি উন্মোচন হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এবার বিশ্বকাপ ট্রফির ফটোসেশন হবে পদ্মা সেতুতে

আপডেট সময় : ০৪:০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩