ঢাকা ১২:০১ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

“আয়নাঘরে” বন্দিদের মুক্তির দাবি জানিয়ে রাবিতে মোমবাতি প্রজ্জ্বলন

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৪:৩০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
  • / ৯৭১১ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক. রাবি॥

আয়নাঘরে বন্দিদের মুক্তির দাবি ও ফ্যাসিবাদী সরকারের পতনের লক্ষে ১৪ মিনিট মোমবাতি প্রজ্জ্বলন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) নাগরিক ছাত্র ঐক্য।

শুক্রবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে নাগরিক ছাত্র ঐক্যের সাধারণ সম্পাদক মীর আলহাজ হোসেন সঞ্চালনায় নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি বলেন, আওয়ামীলীগ সরকার দীর্ঘ ১৪ বছর গুম-খুন ও ক্রসফায়ারের সরকারে রূপান্তরিত হয়েছে।

আজ তারা বাংলাদেশের সবথেকে সুশৃঙ্খল বাহিনী দ্বারাও ভিন্নমত ও বিরোধী রাজনৈতিক নেতাদের গুম করে আয়নাঘর নামক স্থানে জিম্মি করে রাখে। আয়নাঘর থেকে ছাড়া পেয়ে এরইমধ্যে ভুক্তভোগী অনেকে তাদের বক্তব্য প্রকাশ করেছেন।

তিনি আরো বলেন, শুধু যে ডিজিএফআই এর আয়নাঘর আছে তা না। সকল বাহিনীই টর্চার সেলের মাধ্যমে গুম-খুন ও নির্যাতন অব্যাহত রেখেছে।

আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের এখন একটাই লক্ষ্য ফ্যাসিবাদী সরকারের পতনের আন্দোলন জোরদার করা। অন্তর্ধানের বা গুমের স্বীকার হয়েছেন যারা তাদের মুক্তি ও জাতিসংঘের মাধ্যমে তদন্ত কারারও দাবি জানান তিনি।

ছাত্র অধিকার সভাপতি নাইমুল ইসলাম নাইম বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যাক্তিরা যখনই সরকারের বিরুদ্ধে আঙুল তুলছে তখনই তাদেরকে গুম করা হচ্ছে। এই আওয়ামীলীগ সরকার ১৪ বছর শাসন করে দেশকে মৃত্যুপুরীতে পরিনত করেছে।

সরকার রাষ্ট্রিয় ক্ষমতায় হত্যা, খুন,গুম করে তৈরী করেছে ভয় এর সংস্কৃতি। ছাত্র অধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়নাঘরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করায় ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের বাসায় ফোন দিয়ে হুমকি দেয়া হচ্ছে।

বাংলাদেশের আপামর জনসাধারণকে এবং শিক্ষার্থীদের নিয়ে তীব্র আন্দোলনের মাধ্যমে এই গুমতন্ত্রের পতনের মাধ্যমেই আমাদের ৩০ লক্ষ শহীদ এবং ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতা পূর্ণতা লাভ করবে।

এসময় নাগরিক ছাত্র ঐক্যের সাথে সংহতি জানিয়ে মোমবাতি প্রজ্জ্বলনে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদ, ছাত্র ফেডারেশন ও রাকসু আন্দোলন মঞ্চ।

http://এইচ/কে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

“আয়নাঘরে” বন্দিদের মুক্তির দাবি জানিয়ে রাবিতে মোমবাতি প্রজ্জ্বলন

আপডেট সময় : ০৪:৩০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২