ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

শোকাহত আগস্টে রাবিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচি পালন

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৯:৫২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
  • / ৯৭৩৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক.রাবি॥

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বিনামূল্যে ব্লাড গ্রুপিং কর্মসূচি আয়োজন করা হয়েছে। বাঁধন জিয়া হল ইউনিটের সার্বিক সহযোগিতায় আয়োজন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শহীদ জিয়াউর রহমান হল প্রশাসন।

শনিবার (২০ আগস্ট) বেলা ১২ টা থেকে শহীদ জিয়াউর রহমান হল গেইটের সামনে এ কর্মসূচির শুরু হয়। বিনামূল্যে ব্ল্যাড গ্রুপিং কার্যক্রমের উদ্বোধন করেন জিয়া হলের প্রাধ্যক্ষ ড. সুজন সেন।

এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করতে দেখা যায়।

বাঁধন শহীদ জিয়াউর রহমান হল ইউনিটের সাধারণ সম্পাদক কাজী জুবায়ের বলেন, রক্ত দানের বিষয়ে শিক্ষার্থীদেরকে সচেতনতা বৃদ্ধির লক্ষেই আজকের এই বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন। আমরা বিনামূল্যে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ জানিয়ে দিচ্ছি এবং রক্ত দানের উপকারিতা সম্পর্কে তাদেরকে পরামর্শ দিচ্ছি।

এ বিষয়ে শহীদ জিয়াউর রহমান হল প্রাধ্যক্ষ ড. সুজন সেন বলেন, শোকের মাসকে সামনে রেখে আমাদের এমন আয়োজন। বিশ্ববিদ্যালয় অনেক শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী আছেন যারা তাদের রক্তের গ্রুপ সম্পর্কে জানেন না। ফলে অনেক সময় জরুরি রক্তের প্রয়োজনে হলে তাদের ভোগান্তিতে পড়তে হয়। রক্ত না পেয়ে প্রতিবছর বাংলাদেশ অনেক মানুষ মারা যান। এজন্য আমরা বিনামূল্যের রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করেছি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম বলেন, একটি প্রাণ অন্য একটি প্রাণ বাঁচিয়ে রাখে- এর থেকে মহৎ কিছু হতে পারে না। বিনামূল্যে রক্ত দিয়ে মৃত্যুযাত্রীদের জীবন রক্ষায় এগিয়ে আসার থেকে প্রশংসার কোন কাজ হতে পারেনা। এছাড়া শোকের মাসকে ঘিরে বঙ্গবন্ধুর আদর্শ, ত্যাগ ও স্বপ্নের কথা তুলে ধরেন তিনি।

বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক, জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, তাপসী রাবেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ফেরদৌসী মহল, শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষকবৃন্দ,বাঁধন জিয়া হল ইউনিটের সদস্যরা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

http://এইচ/কে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শোকাহত আগস্টে রাবিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচি পালন

আপডেট সময় : ০৯:৫২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২